রব বনি ইসরাইল যখন অরণ্যের পথ ধরার পর ফেরআউন ও সভাসদবর্গ তাদের সিদ্ধান্তের জন্য ভীষণভাবে আফসোস করতে লাগলো । তারা পারস্পরিক বলাবলি করতে লাগলো, আমরা অযথাই এমন ভালো ভালো চাকর-গোলাম ও দাস-দাসী হাতছাড়া করলাম | ফেরআউন তখন নির্দেশ দিলো, এই মুহৃতেই সরদারদেরকে, মিসরীয় যুবকদেরকে এবং সেনাবাহিনীকে প্রস্তুতি গ্রহণ করতে বলো। মোটকথা, ফেরআউন প্রতাপ ও প্রতিপত্তির সঙ্গে বীরবিক্রমে রথে আরোহণ করে বের হয়ে পড়লো এবং বনি ইসরাইলিদের পশ্চাদ্ধাবন করলো । বনি ইসরাইল “রাআ'মাসিস* থেকে 'সিকাত', 'সিকাত' থেকে “'আইতাম', 'আইতাম' থেকে মোড় ঘুরে “আহদাল' এবং লোহিত সাগরের মধ্যবর্তী 'ফি-হাইখারুত'-এর নিকটবর্তী “লাআলে-সাফওয়ান'-এর সামনে তাবু ফেলেছিলো। বনি ইসরাইলের এই পূর্ণ সফরে আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকলেন এবং তিনি নুরের স্তস্তের আলো দ্বারা রাতের বেলাতেও তাদেরকে পথপ্রদর্শন করতেন এবং দিনের বেলা তাদের সামনে সামনে থাকতেন । মোটকথা, ভোরের আলো প্রকাশ পেতেই ফেরআউন ও তার বাহিনি লোহিত সাগরের তীরে এসে বনি ইসরাইলের নাগাল পেলো। বনি ইসরাইল পেছনের দিকে তাকিয়েই দেখলো যে, ফেরআউন তার সেনাবাহিনীসহ তাদের কাছে এসে পৌছে গেছে। তখন তারা ভগ্রহদয় ও ভীত হয়ে হযরত মুসা আ.-এর সঙ্গে বিতণপ্তা শুরু করে দিলো। মুসা আ. তাদেরকে অনেক সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের শক্রর দল ধ্বংস হবে এবং তোমরা নিরাপত্তা ও শান্তির সঙ্গে মুক্তি পাবে। এরপর তিনি আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করতে লাগলেন । করছো? বনি ইসরাইলকে বলো, তারা সামনের দিকে অগ্রসর হোক আর তুমি তোমার লাঠি উঠিয়ে তোমার হাত সমুদ্বের ওপর বাড়াও এবং সমুদ্বকে দুই অংশে ভাগ করে দাও। তখন বনি ইসরাইল সমুদ্রের তলদেশ দিয়ে শুকনো ভূমির ওপর হেঁটে অপর পারে চলে যাবে । এরপর হযরত মুসা আ. নিজে সমুদ্রের ওপর হাত বাড়ালেন। আল্লাহ তাআলার সারা রাতব্যাপী পুবালি বায়ু চালালেন এবং সমুত্রের পানি দুই দিকে সরিয়ে দিয়ে তাকে শুকনো জমিনে পরিণত করে দিলেন। পানি দুই ফএঘাড,211000119.0010)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।