“এরপর ফেরআউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করার সংকল্প করলো; তখন আমি ফেরআউন ও তার সঙ্গীগণ সবাইকে নিমজ্জিত করলাম। এরপর আমি বনি ইসরাইলকে বললাম, “তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো এবং যখন কেয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সবাইকে আমি একত্র করে উপস্থিত করবো ।”' [সুরা বনি ইসরাইল : আয়াত ১০৩-১০৪] 7০ 4৪) এ% এ 0 ১৯ ০৬০ ১৮৮ 19470» তি 9 (০5)॥ ৪১৬+) ০45 %5) ৮ ৩) ৮১৪০ 4১৯) ১৯৪ €) ১৯ “এবং আমি নিদর্শন রেখেছি মুসার বৃত্তান্তে, যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরআউনের কাছে প্রেরণ করেছিলাম, তখন সে ক্ষমতার দণ্তে মুখ ফিরিয়ে নিলো এবং বললো, “এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।” সুতরাং আমি তাকে এবং তার দলবলকে শাস্তি দিলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, সে তো ছিলো তিরস্কারযোগ্য ।' [সুরা যারিয়াত : আয়াত ৩৮-৪০] অবশ্য তাওরাত উপরে বর্ণিত ঘটনাবলি ছাড়াও আরো অনেক কিছু বিস্ত 1রিত বিবরণসহ উল্লেখ করেছে । বনি ইসরাইলের যাত্রা করা এবং তাদের বিশ্রাম গ্রহণের বহু স্থানের নামও উল্লেখ করেছে। দুনিয়াবাসী তার কিছুই জানে না। তাওরাতের বর্ণনার সারমর্ম এই : “ফেরআউন এবং তার সম্প্রদায়ের ওপর আল্লাহ তাআলার প্রেরিত শাস্তি র ধারা শুরু হয়ে গেলো এবং হযরত মুসা আ.-এর কথা অনুসারে একের পর এক নিদর্শন প্রকাশ পেতে লাগলো । তখন ফেরআউন হযরত মুসা আ.-কে ডেকে বললো, বনি ইসরাইলকে মিসর থেকে বের করে নিয়ে যাও। কিন্তু তাদের চতুষ্পদ ও গৃহপালিত পশুগুলোকে এখানেই ছেড়ে যেতে হবে । হযরত মুসা আ. এই শর্ত মানতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, এই পশুগুলোকে রেখে দেয়ার অধিকার তোমার নেই। ফেরআউন তখন ক্রোধান্বিত হয়ে বললো, তবে বনি ইসরাইলিরাও মিসর থেকে বের হতে পারবে না। আর এরপর থেকে তুমি কখনো আমার সামনে এসো না। অন্যথায় তুমি আমার হাতে মারা যাবে । হযরত মুসা 'আ. বললেন, হ্যা, এ তুমি ঠিকই বলেছো। এখন থেকে আমি কখনো আর তোমার সামনে আসবো না। আমার খোদার মীমাংসাও এটাই। কাসাসুল কুরআন (৪র্থ)- ১০ ফএডাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।