হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৬ ১৩৮ মিসরীয়দের সেবাই করতে থাকি? আমাদের জন্য প্রান্তরে মৃত্যুবরণ করার চেয়ে মিসরীয়দের সেবা করাই উত্তম হতো ।”৮২ ফেরআউনের নিমজ্জন হযরত মুসা আ. তাদেরকে সাত্তবনা প্রদান করে বললেন, ভয় করো না। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য । তিনি অবশ্যই তোমাদেরকে মুক্ত করবেন। অবশেষে তোমরাই সফলকাম হবে । এরপর হযরত মুসা আ. আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন। আল্লাহর ওহি মুসা আ.- কে নির্দেশ দিলো, তোমা লাঠি দ্বারা সমুদ্রের পানির ওপর আঘাত করো । তাহলে সমুদ্রের মধ্যস্থলে শুকনো পথ বের হবে । যখন মুসা আ. লোহিত সাগরের বুকে তার লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি দুই ভাগ হয়ে দুই পাশে পাহাড়ের মতো দীড়িয়ে গেলো । মধ্যস্থলে রাস্তা প্রকাশিত হলো। মুসা আ.-এর আদেশে বনি ইসরাইলিরা তাতে নেমে পড়লো । শুকনো পথের মতো তার উপর দিয়ে হেটে হেটে সাগরের অপর পারে চলে গেলো। ফেরআউন এই দৃশ্য দেখে তার সম্প্রদায়কে বললো, এ তো আমারই মহিমা যে, তোমার বনি ইসরাইলকে গিয়েই ধরে ফেলবে । সুতরাং, তোমরা এগিয়ে চলো। ফেরআউন ও তার সেনাবাহিনী বনি ইসরাইলের পিছে পিছে সে-পথেই নেমে পড়লো । কিন্তু আল্লাহ তাআলা অপার মহিমা দেখুন, বনি ইসরাইলিরা সবাই যখন নিরাপদে অপর পারে গিয়ে পৌছে গেলো, তখন আল্লাহ তাআলার নির্দেশে সাগরের পানি পুনরায় তার আসল অবস্থায় ফিরে এলো। এদিকে ফেরআউন ও তার গোটা সেনাবাহিনী, যারা তখনো মধ্য-সাগরে ছিলো, পানিতে নিমজ্জিত হয়ে গেলো । ফেরআউন যখন ডুবতে লাগলো এবং আযাবের ফেরেশতাদেরকে চোখের সামনে দেখতে লাগলো, তখন ডেকে ডেকে বলতে লাগলো, “আমি সেই “ওয়াহদাহু লা-শারিকা লাহু' একক সত্তার প্রতি ঈমান আনছি, যার ওপর বনি ইসরাইল ঈমান এনেছে আর আমি আল্লাহর একান্ত অনুগত বান্দাগণের অন্তর্ভূক্ত ।” কিন্তু এই ঈমান যেহেতু প্রকৃত ** তাওরাত : আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ১৪, আয়াত ১১-১২। ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।