Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

০৮০৪৮০৭৪$৫৭৭০৯৪৮৯০৯০৭৭ত৭৭৯৯ত৭৭২৩০০৯৪৩৪৯৩২স৬২৭৪৯২৪৮১৯ত৪৪২৫১৯১০১৬০১৯র০৮০৯৮৬৮০৬০৮০৯৪২৩০০৮১০০৩৪০৮ ৪৪ নত৪৯০০৯কজ তই তরহিত৪ত ০৪৯০৪৪৭৯০০৪ এই গবেষণামূলক বর্ণনা সম্পর্কে আহমদ ইউসুফ আহমদ আফেন্দি একটি স্বতন্ত্র প্রবন্ধ লিখেছেন। তিনি মিসরের দারুল আসারের একজন চিত্রশিল্পী ছিলেন এবং প্রত্বুতত্ব ও শিলালিপির অনুসন্ধান ও গবেষণায় একজন বড় মাপের পণ্ডিত ছিলেন। তার ওই প্রবন্ধের সারমর্ম আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি তার “কাসাসুল আঘিয়া' গ্রন্থে উদ্ধৃত করেছেন। “তত্ানুসন্ধানের প্রেক্ষিতে এ-কথা প্রমাণিত হয়েছে যে, হযরত ইউসুফ আ. যখন মিসরে প্রবেশ করেন তখন এই ফেরআউনদের ষোড়শ বংশের যুগ ছিলো । সেই ফেরআউনের নাম ছিলো “আবাবিউল আওয়াল" । আমি এর প্রমাণ সেই শিলালিপি থেকে উদ্ধার করেছি যা আযিযে মিসর ফুকি- ফারে' (ফুতিকার)-এর সমাধিস্থলে পাওয়া গেছে। আর সপ্তদশ বংশের কোনো কোনো প্রত্বতত্ব থেকে এটাও প্রমাণিত হয়েছে যে, এই বংশের পূর্বে, কিন্ত নিকটতম কালেই মিসরে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিলো । সুতরাং, এসব অনুসন্ধানের পর সহজেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, হযরত ইউসুফ আ. “আবাবিউল আওয়াল'-এর যুগে বরিস্টপূর্ব ১৬০০ অন্দে মিসরে প্রবেশ করেছিলেন । আযিযে মিসরের কাছে হযরত ইউসুফ আ.-এর অবস্থান এবং তারপর কারাগারে বন্দি জীবনযাপন-__এই দুটি বিষয়ের ওপর অনুমান করে বলা যেতে পারে যে, বনি ইসরাইল হযরত ইউসুফ আ.-এর (প্রবেশের) প্রায় সাতাশ বছর পরে মিসরের ওই চিহের মধ্য দিয়ে মিসরে প্রবেশ করেছিলো, যা কুরআন মাজিদে ও তাওরাতে উল্লেখ করা হয়েছে। আমরা যদিও মিসরীয় ফেরআউনদের রাজত্ব ও রাজবংশগুলো সম্পর্কে ভালোভাবেই জানতে পারলাম এবং মিসরের প্রাচীন নিদর্শনগুলো ও প্রত্বতত্ব আমাদেরকে এ-ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেইসব ঘটনাবলির বিস্তারিত বিবরণ আমাদের হস্তগত হয় নি, যা ফেরআউন ও বনি ইসরাইলের মধ্যকার শক্রতা, হযরত মুসা আ.-এর নবুওতপ্রাপ্তি, সমুদ্রে ফেরআউনের নিমজ্জন এবং বনি ইসরাইলের মুক্তিপ্রাপ্ত সম্পর্কে জানা আবশ্যক। তাওরাতে উন্লমেখ করা হয়েছে যে, যে-ফেরআউনের সঙ্গে বনি ইসরাইলের শত্রুতা ছিলো, সেই ফেরআউন বনি ইসরাইলকে ভীষণ দুঃখ-দুর্দশার মধ্যে রেখেছিলো । সে বনি ইসরাইলদের দিয়ে দুটি শহর রা'আমসিস' ও “ফাইসুম'-এর নির্মাণকাজও করিয়ে নিয়েছিলো । ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।