টার যাইহোক । এসব বিবরণ থেকে এ-বিষয়টি স্পষ্ট হয়ে গেলো যে, বনি ইসরাইল হযরত ইউসুফ আ. ও হযরত মুসা আ.-এর মধ্যবর্তী সময়ে মিসরেই বসবাস করতো । মুসা আলাইহিস সালাম-এর ফেরআউন অতীত ইতিহাসের ঘটনাবলি থেকে জানা যায় যে, “ফেরআউন" মিসরের বাদশাহগণের উপাধি, কোনো বিশেষ বাদশাহর নাম নয়। হযরত ইসা আ.-এর তিন হাজার বছর পূর্ব থেকে শুরু করে সিকান্দারের যুগ পর্যন্ত ফেরআউনের একত্রিশ বংশ মিসরের ওপর রাজত্ব করে এসেছে। সর্বশেষ বংশ পারস্যের রাজাধিরাজ বংশ । হযরত ইসা আ.-এর ৩৩২ বছর পূর্বে সেকান্দার কর্তৃক পারস্য বিজিত হয়। এই ফেরআউনদের মধ্যে হযরত ইউসুফ আ.-এর ফেরআউন হিকসুস আমালিকা বংশোদ্ভূত ছিলেন। যা মূলত আরব বংশগুলোরই একটি শাখা ছিলো। এখন প্রশ্ন হলো এই, হযরত মুসা আ.-এর যুগে ফেরআউন কে ছিলো? সে কোন্ বংশের সঙ্গে সংশ্লিষ্ট ছিলো? সাধারণ আরব ইতিহাসবেস্তাগণ এবং কুরআন মাজিদের মুফাস্সিরগণ এই ফেরআউনকেও আমালিকা বংশোদ্ভূত বলে থাকেন। কেউ তার নাম ওলিদ বিন মুসআব বিন রাইয়ান বলেন আর কেউ বলেন মুসআব বিন রাইয়ান। তাদের মধ্যে তত্বজ্ঞানীদের অভিমত এই যে, তার নাম ছিলো “রাইয়ান' অথবা “রাইয়ানে আব্বা । ইবনে কাসির বলেন, তার উপনাম ছিলো “আবু মুররাহ' । প্রাচীনকালে ইতিহাসবেত্তাদের বিশ্লেষণমূলক বর্ণনার ওপর ভিত্তি করেই উপরিউক্ত উক্তিগুলো করা হয়েছে। কিন্তু বর্তমান কালে নতুন মিসরীয় তত্বানুসন্ধানে এবং প্রাপ্ত শিলালিপির ভাষ্যের আলোক এ-সম্পর্কে ভিন্ন ধরনের অভিমত সামনে এসেছে। তা এই যে, মুসা আ.-এর যুগে ফেরআউন (বাদশাহ) ছিলো দ্বিতীয় রিমসিসের* পুত্র মিনফাতাহ। তার শাসনকাল খিস্টপূর্ব ১২৯২ সাল থেকে শুরু করে খরস্টপূর্ব ১২২৫ সালে শেষ হয়। * বিকৃত উচ্চারণে (/---৫)) 'রিমসিস'কে 'রামিসাস'ও বলা হয়। ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।