Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শুআইব আলাইহিস সালাম গু ১০০ যেনো তোমাদেরকে কিছুতেই এমন অপরাধ না করায় যাতে তোমাদের ওপর তার অনুরূপ বিপদ আপতিত হয় যা আপতিত হয়েছিলো নুহের সম্প্রদায়ের ওপর অথবা হুদের সম্প্রদায়ের ওপর কিংবা সালেহের সম্প্রদায়ের ওপর; আর লুতের সম্প্রদায় (-এর বিষয়টি) তো তোমাদের থেকে দুরে নয়। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ( নিজেদের পাপকাজের জন্য) ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো; আমার প্রতিপালক তো পরম দয়ালু, প্রেমময় ।' তারা বললো, “হে শুআইব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখছি। তোমার (সঙ্গে তোমার) আত্রীয়স্বসন না থাকলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করে মেরে ফেলতাম, আর তুমি আমাদের ওপর শক্তিশালী নও ।' (আমাদের সামনে তোমার কোনো অস্তিতুই নেই ।) সে বললো, 'হে আমার সম্প্রদায়, তোমাদের কাছে কি আমার আত্ীয়স্বজন আল্লাহ থেকেও বেশি শক্তিশালী? (তোমাদের কাছে আল্লাহ তাআলা কিছুই নন যে,) তোমরা তাকে সম্পূর্ণ পশ্চাতে ফেলে রেখেছো। (তোমরা তাকে সম্পূর্ণ বিস্মৃত হয়েছো ।) তোমরা যা করো, আমার প্রতিপালক অবশ্যই তা পরিবেষ্টন করে আছেন। (তোমরা তার জ্ঞানের সীমার বাইরে কখনো যেতে পারবে না।) হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করতে থাকো, আমিও আমার কাজ করছি। তোমরা শিগগিরই জানতে পারবে, কার ওপর আসবে লাঞ্ছুনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী । সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমি তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি।' যখন আমার নির্দেশে এলো তখন আমি শুআইব এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিলো তাদেরকে আমার অনুগহে রক্ষা করেছিলাম । যারা সীমালজ্ঘন করেছিলো, এরপর মহানাদ তাদেরকে আঘাত করলো, ফলে (প্রত্যুষে দেখা গেলো) তারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়ে আছে, যেনো তারা ওখানে কখনো বসবাস করে নি। জেনে রাখো, ধ্বংসই ছিলো মাদয়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিলো সামুদ সম্প্রদায় ।' [সুরা হুদ : আয়াত: ৮৪-৯৫] শুআইব আ.-এর কবর হাযরামাউত নামক স্থানে একটি কবর আছে। এটি বিশিষ্ট ও সাধারণ সর্বস্তরের মুসলমানের যিয়ারতের স্থান হয়ে রয়েছে । ওখানকার অধিবাসীদের দাবি__ওটা হযরত শুআইব আ.-এর মাজার | মাদয়ানবাসীদের ধ্বংসপ্রাপ্ত ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।