হযরত শুআইব আলাইহিস সালাম ৬ ৯৬ রয়েছো। অবাধ্যাচরণ এবং বিরোধিতার এমন কোনো দিক নেই যা তোমরা ত্যাগ করেছো । আমি আমার নসিহত ও হেদায়েতের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না এবং তোমাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থও চাচ্ছি না। আমার প্রতিদান তো আল্লাহ তাআলার কাছে রয়েছে । এখনো যদি অবাধ্যাচরণ করতে থাকো, তবে আমার আশঙ্কা, আল্লাহ তাআলার আযাব এসে তোমাদেরকে ধ্বংস ও বিনাশ না করে ছাড়ে ৷ আল্লাহ তাআলার সিদ্ধান্ত অটল । তাকে প্রতিরোধ বা খণ্ডন করার সাধ্য কারো নেই । কওমের সরদাররা তেলে-বেগুনে জলে উঠে বললো, শুআইব, তোমার নামায পূজা ত্যাগ করি এবং নিজেদের ধন-সম্পদে আমাদের এই স্বাধীনতা না থাকে যে, যেভাবে ইচ্ছা লেনদেন করি। যদি আমরা ওজনে কম দেয়া ছেড়ে দিই এবং মানুষের সঙ্গে কাজ-কারবারে তাদেরকে কম দিয়ে ক্ষতি না করি, তবে তো দরিদ্র ও কাঙাল হয়ে পড়বো । সুতরাং, এমন শিক্ষাপ্রদানে কেউ কি হযরত শুআইব আ. অত্যন্ত মনোবাথা এবং ভালোবাসার সঙ্গে বললেন, হে আমার কওম, আমার এই ভয় হচ্ছে যে, তোমাদের এই বেপরোয়া ভাব এবং যে-পরিণাম হয়েছিলো তোমাদের পূর্বে নুহ আ., হুদ আ., সালেহ আ. ও লুত আ.-এর সম্প্রদায়গুলোর । এখনো সময় শেষ হয়ে যায় নি। আল্লাহ তাআলার সামনে মস্তক অবনত করো এবং তোমাদের অসৎ কার্যাবলির জন্য ক্ষমা প্রার্থনা করো । ভবিষ্যতে সবসময়ের জন্য ওইসব মন্দকাজ থেকে তওবা করো। নিঃসন্দেহে আমার প্রতিপালক অত্যন্ত, দয়ালু। তিনি অতান্ত মেহেরবান। তিনি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। কওমের সরদাররা এ-কথা শুনে জবাব দিলো, হে শুআইব, তুমি কী বলছো তা তো আমাদের কিছুতেই বুঝে আসছে না। তুমি আমাদের সবার চেয়ে দুর্বল ও দরিদ্র। তোমার কথাগুলো যদি সত্য হতো তাহলে তোমার জীবন আমাদের জীবনের চেয়ে উত্তম হতো । আমরা কেবল তোমার বংশকে ভয় করছি। অন্যথায় আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ছাড়তাম । তুমি আমাদের ওপর কখনো জয়ী হতে পারবে না। হযরত শুআইব আ. বললেন, তোম।,দর জন্য আফসোস! তোমাদের জন্য কি আল্লাহর মোকাবিলায় আল্লাহর চেয়ে আমার বংশ তোমাদের জন্য অধিক ডড/৮.2111)001179.001)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।