Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৬ ৯৫ যাতায়াতকারীদের সত্যশ্রহণে বাধা দিতো । সুযোগ পেলে জনগণের সম্পদ লুঠপাট করতো । এতকিছু সক্টেও যদি কোনো সৌভাগ্যবান সত্যের আহ্বানে সাড়া দিতো এবং সত্যকে গ্রহণ করে নিতো, তবে তারা তাকে ভীতি প্রদর্শন করতো, হুমকি দিতো এবং নানাভাবে বিপথগামী করার চেষ্টা করতো । কিন্ত কওমের এসব বাধার মুখে হযরত শুআইব আ.-এর সত্যের আহ্বান সবসময় অব্যাহত থাকলো । তার কওমের নেতৃস্থানীয় লোকেরা, যারা নিজেদের শক্তি ও মর্যাদার জন্য গর্বিত ছিলো, শুআইব আ.-কে বললো, হে শুআইব, দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় অবশ্যই ঘটবে, হয়তো আমরা তোমাকে এবং তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী অনুসারীদেরকে অবশ্যই আমাদের বস্তি থেকে বের করে দেবো এবং তোমাদেরকে দেশান্তরিত করবো । অথবা হযরত শুআইব আ. বললেন, আমরা তোমাদের ধর্মকে মিথ্যা ও বাতিল বলে থেকে মুক্তি দিয়েছেন, এরপর যদি আমরা সেই ধর্মেরই দিকে পুনরায় ফিরে যাই, তবে এর অর্থ দাড়াবে এই যে, আমি মিথ্যা বলে আল্লাহর প্রতি অসত্যের অপবাদ আরোপ করলাম । এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার । তবে হ্যা, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার যদি সেটাই ইচ্ছা হয়, তবে তিনি যা- ইচ্ছা তা-ই করবেন। আমাদের প্রতিপালকের জ্ঞান যাবতীয় বন্ত্রকে বেষ্টনকারী এবং ব্যাপক । আমরা তো কেবল তারই ওপর ভরসা রাখবো । হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ও আমাদের কওমের মধ্যে সত্যের সঙ্গে মীমাংসা করে দিন । নিঃসন্দেহে আপনিই উত্তম মীমাংসাকারী | কওমের নেতৃস্থানীয় লোকেরা যখন হযরত শুআইব আ.-এর মধ্যে এই দৃঢ়তা ও অটুট সংকল্প দেখতে পেলো তখন তাদের কথার মোড় ঘুরিয়ে নিয়ে নিজেদের কওমকে সম্বোধন করে বলতে লাগলো, সাবধান! যদি তোমরা শুআইবের কথা মান্য করো, তবে তোমরা ধ্বংস ও বিনাশপ্রাপ্ত হবে । হযরত শুআইব আ. এটাও বললেন, দেখো, আল্লাহ তাআলা আমাকে এইজন্য প্রেরণ করেছেন, যেনো আমি আমার সাধ্যানুযায়ী তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করি । আর আমি যা-কিছু বলছি তার সত্যতার জন্য আল্লাহ তাআলার প্রমাণ ও নিদর্শনও পেশ করছি । কিন্তু আফসোস, তোমরা এসব স্পষ্ট দলিল-প্রমাণ দেখেও অবাধ্যাচরণ ও নাফরমানির ওপরই অটল ফড/স.2111)001179.001)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।