Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ & ৯৩ দান। এটা বুঝতে পারলে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতো এবং অবাধ্যাচরণ থেকে বিরত থাকতো । মোটকথা, তাদের এই নিশ্চিন্ততা তাদের মধ্যে বিভিন্ন রকমের অসচ্চরিত্রতা এবং নানা ধরনের অসৎ প্রবণতা সৃষ্টি করে দিয়েছিলো । অবশেষে আল্লাহর গায়রত ও আত্মমর্ধাদাবোধ তীব্র হয়ে উঠলো এবং আল্লাহ তাআলার রীতি অনুযায়ী তাদেরকে সত্যপথ প্রদর্শনের, পাপাচার ও অসৎ কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্য এবং তাদেরকে আমানতদার, পরহেযগার ও চরিত্রবান বানানোর জন্য তাদেরই মধ্য থেকে একজনকে মনোনীত করেন এবং তাকে নবুয়ত ও রিসালাত প্রদান করেন । এভাবে তাকে ইসলামের দাওয়াত প্রদান এবং আল্লাহ তাআলার পয়গাম পৌছানোর জন্য ইমাম নিযুক্ত করে দেন। ইনি হযরত শুআইব আলাইহিস সালাম । আল্লাহপাকের তাওহিদ ও একতৃ এবং শিরকের প্রতি অসন্তোষ ও বিরোধিতা তো নবীগণের শিক্ষা মৌলিক ভিত্তি ও প্রদান কেন্দ্রবিন্দু । হযরত শুআইব আ. তার অংশীদার হয়েছিলেন। কিন্ত তার কওমের বিশেষ বিশেষ অসৎ গুণাবলির প্রতি মনোযোগ আকর্ষণের এবং তাদেরকে সৎপথে আনয়নের জন্য তিনি এই বিধানের প্রতিও গুরুতারোপ করেছিলেন যে, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সবসময় সৎ থাকতে হবে এবং এ-বিষয়ের প্রতি সবসময় লক্ষ রাখতে হবে যে, প্রতোকের প্রাপ্য হক যেনো প্রত্যেকে পর্ণ মাত্রায় পায়। কেননা, পার্থিব কাজ-কারবারে এটা এমন একটি মৌলিক ভিত্তি, যা টলমলায়মান হয়ে পড়ার পর কাজ-কারবারগুলো সব ধরনের জুলুম পাপাচার, অসৎ কর্মকাণ্ড, মারাত্বক দোষসমূহ এবং মন্দ চারিত্রের কারণ হয়ে দাড়ায় । মোটকথা, হযরত শুআইব আ. তার সম্প্রদায়ের অসৎ কর্মকাণ্ড দেখে অত্যন্ত দুঃখবোধ করলেন। তিনি তাদেরকে সতপথ ও হেদায়েতের শিক্ষা প্রদান করলেন। তিনি তার কওমকে সেসব মূলনীতির প্রতিই আহ্বান করলেন যা _আশ্ষিয়ায়ে কেরামের দাওয়াত ও নসিহতের মৌলিক বিষয় ও সরমর্ম। তিনি তাদের উদ্দেশে বললেন__ “হে আমার কওম, (মূর্তিপূজা ছেড়ে দিয়ে) এক আল্লাহর ইবাদত করো । তিনি ওজন ও মাপ সঠিক রাখো এবং পুরোপুরি দাও । আর মানুষের সঙ্গে কাজে- কারবারে ছলচাতুরি করো না। গতকাল পর্যন্ত হয়তো তোমরা এসব মন্দ স্বভাব ও অসৎ চরিত্রের পরিণাম কী হবে তা জানতে পারো নি কিন্ত আজ ফড/স.2111)001179.001)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।