হযরত শুআইব আলাইহিস সালাম ৬ ৯২ এ-কারণেই পবিত্র কুরআন সুরা আ'রাফে হযরত নুহ আ., হযরত হুদ আ.. হযরত সালেহ, হযরত লুত এবং হযরত শুআইব আ.-এর উল্লেখের পর বলেছে, (500 ৬৯ ৯৯১৩ ৩৪ (৫ £ অতঃপর আমি তাদের পর মুসাকে আমার নিদর্শনসহ প্রেরণ করেছি ।" |সুরা আ'রাফ : আয়াত ১5৩] সুরা ইউনুস, সুরা হজ, সুরা হুদ এবং সুরা আনকাবুতেও এভাবেই বর্ণিত হয়েছে। কালকাশান্দি এ-জায়গায় এই ভুল করে ফেলেছেন যে, তিনি (৯৬৯৪) শাইয়া আলাইহিমুস সালাম-এর স্থানে শুআইব আলাইহিস সালাম লিখে দিয়েছেন । নিঃসন্দেহে এটা বলা যায় যে. আহাযের রাজতৃকালই ছিলো শাইয়া আ.-এর যামানা। সত্যের আহ্বান যাইহোক । হযরত শুআইব আ. নবীরূপে তার কওমের প্রতি প্রেরিত হলেন। তিনি দেখতে পেলেন যে, আল্লাহপাকের নাফরমানি ও পাপাচার কেবল গুটিকয়েক লোকের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোটা সম্প্রদায়ই ধ্বংসের ঘূর্ণিপাকে আক্রান্ত ও লিপ্ত রয়েছে । তারা তাদের অসৎ কাজে এতটাই বিভোর ছিলো যে, তাদের কাছে একবারও মনে হয় নি এবং তারা অনুভবও করে নি যে তাদের কৃতকর্মসমূহ নাফরমানি ও পাপের কাজ; বরং তাদের ওই পাপকাজগুলোকে পর্বের বিষয় বলে মনে করছিলো । তাদের অসত্খ্য অসচ্চরিত্রমূলক কর্মকাণ্ড এবং আবাধ্যচারের প্রতি দৃষ্টিপাত না করলেও, কেবল যেসব মন্দকাজ বিশেষভাবে তাদের মধ্যে প্রচলিত ছিলো তা এই: ১. প্রতিমাপজা ও শিরকি রীতিনীতি; ২. ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নিজে পূর্ণ মাত্রায় মেপে নেয়া এবং অপরকে দিতে হলে ওজনে কম দেয়া: ৩. যাবতীয় লেন-দেনের ক্ষেত্রেই ছলচাতুরি ও ডাকাতি । সম্প্রদায়গুলোর সাধারণ প্রথা অনুসারে প্রকৃতপক্ষে তাদের শান্তি, সচ্ছলতা. ধন-সম্পদের প্রাচুর্য, জমি-জমা ও বাগবাগিচার উর্বরতা ও উৎপাদনক্ষমতা, সজীবতা ও উৎকৃষ্ট মান তাদেরকে এতটাই গর্বিত করে তুলেছিলো যে, তারা ওই খারাপ ব্যাপারগুলোকে তাদের বাক্তিগত উত্তরাধিতকার এবং বংশগত কৌশল মনে করে বসেছিলো ৷ এক মুহূর্তের জন্য তাদের অন্তরে এই ধারণার উদয় হতো না যে, এসবকিছুই, তাদের যাবতীয় প্রাচুর্যই আল্লাহ তাআলার ফড/৮.2111)001179.001)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।