Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শুআইব আলাইহিস সালাম গ ৯০ এই দুটি বিষয় জেনে নেয়ার পর মাদয়ান গোত্রের বসতির সন্ধান সহজেই জানা যেতে পারে । তা হলো মাদয়ান গোত্রটি লোহিত সাগরের পূর্বতীরে এবং আরব দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি এলাকায় বসবাস করতো । এটিকে শামদেশের সঙ্গে সংযুক্ত হেজাযের শেষাংশ বলা যেতে পারে । আর 'আসহাবে মাদয়ান'-এর বসতির ভগ্নাবশেষগুলো পথে পড়তো । এগুলো ছিলো তাবুকের বিপরীত দিকে অবস্থিত । মুফাসসিরগণ এ-বিষয়ে বিভিন্ন মত পোষণ করেন যে, 'আসহাবু মাদয়ান' ও “'আসহাবুল আইকাহ' একই গোত্রের দুটি নাম না-কি এরা দুটি ভিন্ন ভিন্ন গোত্র ।** কারো কারো মতে এরা দুটি ভিন্ন ভিন্ন গোত্র । মাদয়ান ছিলো একটি সভ্য ও শহুরে গোত্র । আর আসহাবুল আইকাহ ছিলো গ্রাম ও যাযাবর শ্রেণির গোত্র। তারা বনে-জঙ্গলে বসবাস করতো । এ-কারণে তাদেরকে “'আসহাবুল আইকাহ' বা বন-জঙ্গলের অধিবাসী বলা হয়েছে। এই অভিমত পোষণকারী মুফাস্সিরগণের মতে আয়াতে দ্বিবাচক সর্বনামটির লক্ষ্যস্থল এই দুটি গোত্র, অর্থাৎ মাদয়ান ও আসহাবুল আইকাহ-ই উদ্দেশ্য; মাদয়ান এবং লুত আ.-এর সম্প্রদায় নয় | আবার অন্য মুফাস্সিরগণ গোত্র দুটিকে একই গোত্র সাব্যস্ত করেন। তারা বলেন যে, জলবায়ুর বিশুদ্ধতা ও পবিত্রতা এবং নদী-নালার প্রাচুর্য এই স্থানটিকে উৎকৃষ্ট ও মনোমুগ্ধকর করে তুলেছিলো। এখানে ফল, মেওয়া ও সৌরভময় ফুলের অসংখ্য বাগ-বাগিচা ছিলো। কেউ যদি এই বসতির বাইরে দাড়িয়ে থেকে এর দিকে তাকাতো, তাহলে মনে হতো চমৎকার ও উৎকৃষ্ট ঘন বৃক্ষরাজির একটি ঝোপ। এ-কারণেই পবিত্র কুরআন একে আসহাবুল এই মুফাস্সিরগণের মধ্যে হাফেয ইমাদুদ্দিন বিন কাসির রহ.-এর ধারণা এই যে, এই বসতিতে আইকাহ নামের একটি বৃক্ষ ছিলো । গোত্রের লোকেরা ওই বৃক্ষটির পুজা করতো । এ-সম্পর্কের কারণে মাদয়ান গোত্রকেই 'আসহাবুল আইকাহ' বলা হয়েছে। তা ছাড়া এই সম্পর্কটি বংশের সঙ্গে সংশ্লিষ্ট ছিলো নাং বরং ধর্ম-সংক্রান্ত সম্পর্ক ছিলো। তাই যেসব আয়াতে তাদেরকে এই উপাধির সঙ্গে উল্লেখ করা হয়েছে যেসব আয়াতে হযরত শুআইব আ.-কে ** মু'জামুল বুলদান, ইয়াকুত হামাবি, পথ্ম খণ্ড, পৃষ্ঠা ৪১৮। ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।