হযরত শুআইব আলাইহিস সালাম ৮৮ পবিত্র কুরআনে হযরত শুআইব আ.-এর আলোচনা পবিত্র কুরআনে হযরত শুআইব আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের আলোচনা সুরা আ'রাফ, সুরা হুদ ও সুরা শুআরার মধ্যে কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে । আর সুরা হিজর ও সুরা আনকাবুতে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। সুরা হিজর ব্যতীত এই সুরাগুলোর মধ্যে হযরত শুআইব আ.-এর নাম দশ জায়গায় উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত নকশাটি তার সত্যায়ন করছে : সুরা সুরার নাম আয়াত সংখ্যা ৭. সুরা আল-আ'রাফ ৮৫, ৮৮, ৯০, ৯২ ৪ ১১ সুরা হুদ ৮৪, ৮৭, ৯০, ৯৫ ৪ ২৬ সুরা আশ-শুআরা ১৭৭ ১ ৩২ সুরা আল-আনকাবুত ৩৬ ১ হযরত শুআইব আ.-এর সম্প্রদায় হযরত শুআইব আ. মাদয়ানে নবীরূপে প্রেরিত হয়েছিলেন । মাদয়ান মূলত কোনো স্থানের নাম, এটি একটি সম্প্রদায় ও গোত্রের নাম ।১২ এহ সম্প্রদায়টি হযরত ইবরাহিম আ.-এর পুত্র মাদয়ানের বংশ থেকে উদ্ভূত: হযরত ইবরাহিম আ.-এর তৃতীয় স্ত্রী কাতুরার গর্ভে মাদয়ানের জন্ম হয় । এ- কারণে হযরত ইবরাহিম আ.-এর এই বংশধরকে বনি কাতুরা নামে অভিহিত করা হয়। আ.-এর পাশেই হেজাযে বসবাস করতেন । এ-পরিবারই পরবর্তাকালে একটি বিরাট গোত্র বা গোষ্ঠীর আকার ধারণ করেছিলো । এই বংশ ও গোত্র থেকেই ছিলেন হযরত শুআইব আ.। তাই তার নবীরূপে প্রেরিত হওয়ার পর এই গোত্র “কওমে শুআইব' বা 'শুআইবের সম্প্রদায় বলে অভিহিত হতে লাগলো । * এই সম্প্রদায়ের নাম অনুসারেই তাদের জনপদের নাম মাদয়ান বলে বিখ্যাত হয়েছিলো । ফড/স.2111)001179.001)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।