কাসাসুল কুরআন -৩ ৬ ৯ সুরা ইউসুফ পবিত্র কুরআন সুরা ইউসুফের ঘটনাকে “আহসানুল কাসাস” বলেছে । কারণ এই একটি ঘটনায় যে-পরিমাণ উপদেশ রয়েছে, যে-পরিমাণ নসিহত, হেকমত ও ওয়াজ নিহিত রয়েছে, অন্যকোনো সুরায় একই স্থানে তা এতবেশি পরিমাণে নেই। প্রকৃতপক্ষে এই ঘটনাটি তার নিজের বৈশিষ্ট্যের কারণে এক বিচিত্র ও চিত্তাকর্ষক কাহিনি এবং কালের উত্থান-পতনের একটি জ্বলন্ত স্মৃতি। এই একজনমাত্র ব্যক্তিত্বের মাধ্যমে বহু সম্প্রদায়ের শৃঙ্খলাবদ্ধ হওয়া এবং বিশৃঙ্খল হয়ে পড়া, পতন ও উত্থানের এমন একটি সবাক চিত্র, যা কোনো ব্যাখ্যা ও বিস্তারিত বর্ণনার মুখাপেক্ষী নয়। এটা যাযাবর গোত্রে এমন এক অদ্ধিতীয় ও অমূল্য মুক্তার বিস্ময়কর ইতিহাস, আল্লাহ তাআলার অসীম শক্তির অলৌকিকতা যাকে সেকালের বড় বড় সত্য জাতির পথ প্রদর্শনের জন্য এবং তাদের ওপর শাসকসুলভ ক্ষমতাপ্রয়োগের জন্য মনোনীত করেছে এবং নবুওতের মর্যাদা দান করেছে। পবিত্র কুরআন তাওরাতের মতো কিচ্ছা-কাহিনি বর্ণনা অথবা ব্যক্তি ও জাতিসমূহের এঁতিহাসিক অবস্থাবলির আলেখ্যপুঞ্জ নয়; বরং কুরআন যে- এতিহাসিক ঘটনাবলি বর্ণনা করে, তার সামনে একটিমাত্র উদ্দেশ্য থাকে, তা হলো উপদেশ ও নসিহত । হযরত ইউসুফ আ.-এর ঘটনায় অনুপম ও তুলনাহীন উপদেশ ও শিক্ষা নিহিত আছে। যেমন : সৎপথ প্রদর্শন ও হেদায়েতের গুরুতৃ, পরীক্ষা ও দুঃখ-দুর্দশার মধ্যে ধৈর্য ও দৃঢ়তা, আল্লাহ আদেশ-নিষেধের প্রতি সন্তুষ্টি ও আত্মসমর্পণের দৃষ্টান্ত পেশ, ব্যক্তি ও জাতির উত্থান ও পতনের ঘটনাবলি, বিচ্যুতি ও পদশ্বলন, তার পরিণতি ও পরিণাম, নিষ্পাপতা ও সংযমের বিস্ময়কর ক্রিয়াশীলতা ইত্যাদি বিষয়ের উল্লেখ রয়েছে। সুতরাং নিঃসন্দেহে তা আহসানুল কাসাস' (সর্বোত্তম কাহিনি) এবং অতীত গ্রন্থরাশির এমন সুন্দর পৃষ্ঠা যা নিজের সৌন্দর্যে অদ্বিতীয় ও একক বলে বিবেচিত হওয়ার যোগ্য। ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।