Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৬ ৭৯ হযরত ইউসুফ আ.-এর জীবন এরই এক উৎকৃষ্ট দৃষ্টান্ত । তিনি হযরত ইয়াকুব, ইসহাক ও ইবরাহিম আলাইহিমুস সালাম-এর মতো অতি উচ্চ মর্যাদাবান নবী ও রাসুলের সন্তান ছিলেন । ফলে তিনি নবুয়ত ও রিসালাতের শিক্ষা-দীক্ষা লাভ করেন। তার আপন সত প্রকৃতি এবং স্বভাবগত পবিত্রতা যখন এমন পরিবেশ পেলো, তখন তার যাবতীয় প্রশংসনীয় গুণাবলি ও শ্রেষ্ঠতু উজ্জল হয়ে উঠলো । ফলে শৈশব, যৌবন ও বার্ধক্যে জীবনের প্রতিটি প্রান্ত আল্লাহভীতি, পবিত্রতা, ধৈর্য, দৃঢ়তা, দীনদারি, আল্লাহপ্রেমের এমন দীপ্তিমান বিকাশস্থল হয়ে উঠলো যে. মানুষের মন্তিক্ন এতগুলো পর্ণ গুণের সন্নিবেশযুক্ত একজন মানুষকে দেখে বিস্ময়ে অবাক হয়ে যায়। ২. যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি ঈমান সত্য ও সুদৃঢ় হয় এবং আল্লাহর ওপর তার বিশ্বাস শক্তিশালী ও দৃঢ়মূল হয়, তবে এই পথের যাবতীয় জটিলতা ও সঙ্কট তার জন্য সহজ ও সহজতর হয়ে যায়। সত্যদর্শনের পর সব ধরনের বিপদ-আপদ অতি তুচ্ছ হয়ে যায়। হযরত ইউসুফ আ.-এর গোটা জীবনের মধ্যে এ-বিষয়টি সুস্পষ্টভাবে পরিদৃষ্ট হয়। ৩. পরীক্ষা, বিপদ-আপদ, বালা-মুসিবত ও ধ্বংসের অবস্থায়ই হোক অথবা ধন-দৌলত এবং প্রবৃত্তির কামনা-বসনার সুন্দর সুন্দর উপকরণ প্রাপ্তির অবস্থায়ই হোক- সর্বাবস্থায় মানুষের উচিত আল্লাহর প্রতি বিনীত ও একনিষ্ঠ থাকা। আল্লাহর দরবারেই কাকুতি-মিনতি করা, যেনো তিনি সত্যের ওপর অটল রাখেন এবং দৃঢ়তা দান করেন। আযিযে মিসরের স্ত্রী এবং মিসর শহরের সুন্দরী রমণীদের অসৎ প্ররোচনা এবং তাদের মনস্কাম পূর্ণ না করলেন কারাগারে আবদ্ধ রাখার হুমকি, এরপর কারাগারে বিভিন্ন ধরনের কষ্ট _এসব অবস্থায় হযরত ইউসুফ আ.-এর নির্ভর, তার প্রার্থনা এবং কাকুতি-মিনতির কেন্দ্রস্থল একমাত্র আল্লাহর সঙ্গেই সংশ্লিষ্ট দেখা যায়। তাকে আযিযে মিসরের সামনে আবেদন করতেও দেখা যায় না। ফেরআউনের দরবারেও আবদার করতে দেখা যায় না। তিনি মিসরের সেই সুন্দরী রমণীদের প্রতি মন লাগান নি; তার প্রভুর সুন্দরী স্ত্রীর প্রতি মন দেন নি। বরং সব ক্ষেত্রে তাকে আল্লাহ তাআলার সাহায্যপ্রার্থীই দেখা যায়। যেমন তিনি বলেছেন, 145320601৩০ ৮৯019 হে আমার প্রতিপালক, এই নারীরা আমাকে যার প্রতি আহ্বান করছে তার চেয়ে কারাগার আমার কাছে অধিক প্রিয় ।” তিনি আরো বলেছেন-__ ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।