Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ৭৮ মিসর থেকে সেই এলাকার দিকে নিয়ে যাবেন, যার ব্যাপারে তিনি ইবরাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুস সালামকে শপথের সঙ্গে প্রতিশ্র্দঘত দিয়েছেন। ইউসুফ আ. বনি ইসরাইল থেকে শপথ গ্রহণ করে তাদেরকে বললেন, আল্লাহপাক নিশ্চয় তোমাদেরকে স্মরণ করবেন । তোমরা আমার হাড়গুলোকে এখান থেকে সঙ্গে নিয়ে যেয়ো । এরপর ইউসুফ আ. একশো দশ বছর বয়সে পৌছে ইন্তেকাল করলেন। বনি ইসরাইল মিসরে তার মৃতদেহের মধ্যে সুগঙ্িদ্ব্য পূর্ণ করে একটি সিন্দুকের ভেতর রেখে দিলো ।”৫ 'মুসা আ. বনি ইসরাইলকে নিয়ে মিসর থেকে বের হয়ে যাওয়ার সময় ইউসুফ আ.-এর হাড়গুলোকে সঙ্গে নিয়ে নিলেন । কেননা, ইউসুফ আ. বনি যেয়ো।”»১ অতি গুরুত্বপূর্ণ চারিত্রিক বিষয়সমূহ হযরত ইউসুফ আ.-এর এই বিস্ময়কর ও অভিনব কাহিনিতে চক্ষুম্মান ও ধীসম্পন্ন মানুষের জন্য কতগুলো অত্যন্ত গুরুত্ৃপূর্ণ চারিত্রিক বিষয় বিদ্যমান । আসলে এই কাহিনি শুধু একটি ঘটনাই নয়। ফযিলত ও আখলাকের এমন এক সুবর্ণ কাহিনি যার প্রত্যেকটা দিক উপদেশ ও জ্ঞানের মণি-মুক্তা দ্বারা কানায় কানায় পরিপূর্ণ ঈমানি শক্তি, দৃঢ়তা, আত্মসংযম, ধৈর্য, কৃতজ্ঞতা, পবিত্রতা, ধার্মিকতা. বিশ্বস্ততা, ক্ষমা, দাওয়াত ও তাবলিগের আকাঙ্ক্ষা, আল্লাহর কালিমা সমুন্নত করার স্পৃহা, আত্মশুদ্ধি ও আল্লাহভীতি ইত্যাদি উচ্চস্তরের আখলাক ও গুণাবলির এক দুর্লভ স্বর্ণশৃঙ্খল, যা এই কাহিনির পরতে পরতে দেখা যায়। তার মধ্যে থেকে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য : ১. যদি কোনো ব্যক্তির আপন স্বভাব ও প্রকৃতি উত্তম হয় এবং তার পারিপার্থিক পরিবেশও পবিত্র ও নিষ্কলুষ হয়, তাহলে সেই ব্যক্তির জীবন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত এবং উচ্চন্তরের গুণাবলিতে অলঙ্কৃত হবে । তিনি সবধরনের মাহাত্ম্য ও পবিত্রতার ধারক-বাহক হবেন। « তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৫, আয়াত ২২-২৬। +৯ তাওরাত : আত্মপ্রকাশ অধ্ায়, অনুচ্ছেদ ১৩, জায়াত ১৯। ফড/৮.2111)001179.001)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।