হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬২ (তার প্রতি অপবাদ) নিজের মনে গোপন রাখলো এবং তাদের কাছে প্রকাশ করলো না; সে মনে মনে বললো, * তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যা-কিছু বলছো সে-ব্যাপারে আল্লাহ বিশেষভাবে অবহিত |" সুরা ইউসুফ : আয়াভ ৭৭] হযরত ইউসুফ আ.-এর ভাইয়েরা তার এমন মনোভাব দেখে খুব ভয় পেয়ে গেলেন। তারা পিতার সঙ্গে কৃত অঙ্গীকারের কথা মনে করলেন । নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন কী উপায়ে বিনইয়ামিনকে উদ্ধার করা যায়!আমরা তো প্রথম কথাতেই হেরে গেলাম। এখন শুধু একটি দিকই অবশিষ্ট আছে। তা হলো, বিনয় ও খোশামোদপূর্ণ আবেদন-নিবেদন ও উদ্ৃদ্ধ করা। তারা বলতে শুরু করলেন, হে আযিযে মিসর, আমাদের পিতা অতিশয় বৃদ্ধ । তিনি বিনইয়ামিনের বড় ভাইয়ের জন্য অত্যন্ত শোকগ্রস্ত এবং এ-কারণেই তিনি বিনইয়ামিনের জন্য ভালোবাসায় আত্মহারা ও প্রাগলপ্রায় । সুতরাং, এই বৃদ্ধের প্রতি দয়া করুন এবং বিনইয়ামিনের স্থালে আমাদের মধ্য থেকে কাউকে রেখে দিন এবং তাকে শাস্তি প্রদান করুন। আপনি প্রথম থেকেই আমাদের প্রতি সদয় ব্যবহার করে আসছেন। নিশ্চয় আপনি অনুগ্রহশীলদের অন্তর্ভুক্ত । আঘিযে মিসর ইউসুফ আ. বললেন, আল্লাহপাকের আশ্রয় চাই । এটা কেমন করে সম্ভব? আমি এমন করি (বিনইয়ামিনের বদলে অন্যকাউকে রাখি), তাহলে তো অনাচারী হয়ে যাবো । ইউসুফ আ.-এর ভাইয়েরা এদিক থেকে নিরাশ হয়ে পড়লেন। তারা ভিন্ন জায়গায় নির্জনে বসে পরামর্শ করতে শুরু করলেন। তাদের মধো বয়োজ্যেষ্ঠজন বললেন, তোমরা তো জানো যে, পিতা আমাদের থেকে বিনইয়ামিন সম্পর্কে কঠিন ও দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। আর ইতোপূর্বে তোমরা ইউসুফের প্রতি যে-জুলুম করেছো তাও সামনে রয়েছে। সুতরাং পিতা আমাকে কিনআনে যাওয়ার অনুমতি প্রদান করা অথবা আল্লাহপাক আমার জন্য কোনো উপায় করে দেয়ার আগ পর্যন্ত আমি এই জায়গা থেকে নড়বো না। যাও, তোমরা সবাই মিলে পিতার কাছে চলে যাও । তার কাছে নিবেদন করো, আপনার পুত্র বিনইয়ামিন তো চুরি করেছে। আমরা যা জানতে পেরেছি তা-ই সত্য সত্য আপনার সামনে বর্ণনা করছি। আমাদের তো কোনো গায়বি ইলম ছিলো না যে আমরা আগে থেকেই জানতে পারতাম ডড/৮.2111)001179.001)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।