Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৪ ৬০ কিনআনের এই কাফেলা মাত্র সামান্য পথই অতিক্রম করেছে, এ-সময় ইউসুফ আ.-এর কর্মচারীরা রাজকীয় বাসন-কোসনের তথ্যানুসন্ধান করে দেখলেন যে, ওখানে একটি রুপার পেয়ালা নেই | তারা ভাবলো, রাজমহলে কিনআনি কাফেলা ছাড়া আর কেউই আসে নি। সুতরাং এই পেয়ালা তারাই চুরি করেছে। তৎক্ষণাৎ তারা দৌড়ে গেলো এবং ডেকে বললো, হে কাফেলার লোকেরা, থামো, তোমরা চোর । ইউসুফ আ.-এর ভাইয়েরা কর্মচারীদের প্রতি মুখ ফিরিয়ে বললেন, আমাদেরকে অযথা দোষারোপ করছো কেনো? আমাদেরকে তো এটা জানতে হবে যে তোমরা কী বস্ত্র হারিয়েছো। কর্মচারীরা বলতে লাগলো, বাদশাহর একটি রুপার পানপাত্র হারিয়েছে। তাদের মধ্যে একজন (প্রধান কর্মচারী) অগ্রসর হয়ে বললো, যে-ব্যক্তির এই চুরির মালাটির সন্ধান দেবে সে এক উট বোঝাই খাদ্যশস্য পাবে । এই প্রতিশ্রুতি রক্ষার জন্য আমিই যিম্মাদার থাকলাম । ইউসুফ আ.- এর ভাইয়েরা বললেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি সবকিছু জানেন, আমরা মিসরে ফাসাদ ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে আসি নি। তোমরা জানো, আমরা ইতোপূর্বেও খাদ্যশস্য নেয়ার জন্য এসেছিলাম । আমাদের মধ্যে চুরির অভ্যাস মোটেই নেই । কর্মচারীরা বললো, আচ্ছা, যার কাছে রুপার পানপাত্রটি পাওয়া যাবে তার কী শান্তি হওয়া উচিত? তারা জবাব দিলেন, সে নিজেই নিজের শাস্তি। আমরা তাকে তোমাদের কাছে সোপর্দ করে দেবো, যেনো সে নিজের অপরাধের প্রতিফল হিসেবে বন্দি হয়। আমার আমাদের এ-জাতীয় অপরাধীকে এ-ধরনের শাস্তিই দিয়ে থাকি। কর্মচারীরা তাদের কথা শুনে প্রথমে অন্য ভাইদের হাওদা ও বস্তাগ্তলোতে অনুসন্ধান করলো । যখন সেগুলোর মধ্যে পেয়ালাটি পাওয়া গেলো না, অবশেষে তারা বিনইয়ামিনের হাওদা ও বস্তা তল্লাশি করলো । বিনইয়ামিনের বস্তায় পেয়ালাটি পাওয়া গেলো । তারা পেয়ালাটি বের করে নিজেদের হাতে নিয়ে নিলো এবং কাফেলাকে শহরের দিকে ফিরিয়ে নিয়ে গিয়ে আযিযে মিসর হযরত ইউসুফ আ.-এর দরবারে বিষয়টি পেশ করলো । হযরত ইউসুফ আ. ঘটনাটির অবস্থা শুনে মনে মনে অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট হলেন। তিনি আল্লাহ তাআলার এই কাজে শোকর আদায় করলেন । তিনি ভাবলেন, যে- ব্যাপারে আমি উদ্দিগ্ন ছিলাম, অর্থাৎ বিনইয়ামিন আমার কাছে থেকে যাক, তা আমার মাধ্যমে কোনোক্রমেই বাস্তব হয়ে ওঠে নি। আমার সেই উদ্দেশ ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।