Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৬ ৫৭ ব্যবস্থায় আত্মনির্ভরশীলতার ধোকায় পতিত হও। কেননা, আমি তোমাদেরকে এমন কোনো বিষয় থেকে রক্ষা করতে পারবো না যা আল্লাহ তাআলার আদেশে হবে। নির্দেশ প্রদানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই । আমি তারই ওপর নির্ভর করলাম এবং তারই ওপর সমস্ত নির্ভরকারীর নির্ভর করা কর্তব্য ৷ সুতরাং, যা-কিছু আমি বললাম, তা কেবল সতর্কতা অবলম্বনমূলক বাবস্থা । আল্লাহ তাআলার ওপর ভরসা করা এবং তার ওপর দৃঢ় বিশ্বাস রাখার সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা আল্লাহভক্তি ও তাকওয়ার বিরোধী নয় । মুফাস্সির উলামায়ে কেরাম সাধারণভাবে হযরত ইয়াকুব আ.-এর এই উপদেশের কারণ বর্ণনা করেছেন এটা যে, আযিযে মিসর হযরত ইউসুফ আ. প্রথমবার তাদের যথেষ্ট সমাদর ও সম্মান করেছিলেন। এখন এই কাফেলা ইউসুফ আ.-এর নিমন্ত্রণে বিশেষ মর্যাদার সঙ্গে মিসরে প্রবেশ করতে যাচ্ছেন। কাজেই পরে এমন না হয়, মিসরীয়গণ তাদের প্রতি হিংসা পোষণ করেন এবং তা তাদের দুঃখ-কষ্টের কারণ হয়ে দাড়ায় । কিন্তু কোনো কোনো মুফাস্সির ও ইতিহাসবেত্তা ইয়াকুব আ.-এর উপদেশের ভিন্ন কারণ বর্ণনা করেছেন । তারা বলেছেন, তাওরাতের বর্ণনা থেকে এ-কথা বুঝা যায় যে, প্রথমবার ইউসুফ আ.-এর ভাইদের প্রতি গুপ্তচরবৃত্তির সন্দেহ করা হয়েছিলো । ইউসুফ আ. এই দোষারোপ না করলেও মিসরের মানুষ অবশ্যই তাদের প্রতি সন্দেহ পোষণ করেছিলো । ইয়াকুব আ. পুত্রদের মুখ থেকে সেসব বিষয় বিস্তারিতভাবে শুনেছেন । তাই তিনি মনে করলেন, ঘদি এগারোজন যুবক এমন জীাকজমকের সঙ্গে একত্রে শহরে প্রবেশ করে, তবে পাছে এমন না হয় যে, আযিযে মিসরের কাছে পৌছার আগেই গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদেরকে প্রেপ্তার করা হয়। এ- কারণেই তিনি উপদেশ দিলেন, দলবদ্ধ হয়ে শহরে প্রবেশ করো না। ভিন্ন ভিন্ন ফটক দিয়ে পৃথক পৃথকভাবে এক-একজন মুসাফিরের মতো প্রবেশ করো। এখানে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই তত্তের প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন যে. ইয়াকুব আ. প্রজ্ঞাবান ও সৃষ্মদৃষ্টিসম্পন্ন ছিলেন এবং ইলম ও প্রজ্ঞার এই দৌলত আল্লাহপাকই তাকে দান করেছিলেন । তাই তিনি পুত্রদেরকে উপদেশবাণী শুনিয়ে দিলেন যা তার চিন্তায় এসে ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।