Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ৪3 আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। (সুতরাং, আমি যদি এর চেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করতাম তাহলে তা প্রকাশ হয়ে পড়তো ।)' সে বললো, “আমি নিজেকে নির্দোষ মনে করি না; মানুষের নফস (মন) অবশ্যই মন্দকর্মপ্রবণ, কিন্ত্রী সে নয়, (সেই ব্যক্তির প্রতি নফসের প্ররোচনা কাযকরী হয় না) যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু ।" অর্থাৎ তারা দুজনই (আবু হাইয়ান আন্দালুসির মতো) এই বাক্যদুটিকে সর্বনামটির লক্ষ্যস্থল (ইউসুফকে না করে) আযিযে মিসরকে সাব্যস্ত করেন। আর সাধারণ মুফাস্সিরগণ এই পূর্ণ উক্তিকে হযরত ইউসুফ আ.-এর উক্তি সাব্যস্ত করেন এবং %-0০ শব্দের * সর্বনামটির লক্ষ্যস্থল আযিষে মিসরকে সাব্যস্ত করেন, যেভাবে ইবনে তাইমিয়া রহ. এবং ইবনে কাসির রহ. সাব্যস্ত করেছেন । তারা আয়াতদুটির তরজমা করেন এভাবে__ “ইউসুফ বলেন, “তা (আমি বললাম,) এইজন্য যে, যাতে সে (আযিযে মিসর) জানতে পারে আমি তার অগোচরে (অনুপস্থিতিতে) তার প্রতি কোনো বিশ্বাসঘাতকতা করি নি (তার আমানতে খেয়ানত করি নি) এবং নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না।' সে (ইউসুফ) বললো, “আর আমি নিজেকে নির্দোষ মনে করি না; (আমার নফসকে পাক বলি না) মানুষের নফস (মন) অবশ্যই মন্দকর্মপ্রবণ, (মন্দের প্রতি প্ররোচিত করে) কিন্তু সে নয়, (সেই ব্যক্তির প্রতি নফসের প্ররোচনা কাযকরী হয় না) যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন । (নফসের প্ররোচনা সেখানে সফল হয় না) আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু ।' এই মুফাস্সিরগণ “আমি আমার নফসকে পবিত্র বলি না বা নির্দোষ মনে করি না” সম্পর্কে বলেন, হযরত ইউসুফ আ. এ-ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের নফসের পবিত্রতা প্রকাশ করেছেন । আর একজন উচ্চ মর্যাদাশীল নবী এবং আল্লাহপাকের সান্িধ্যপ্রাপ্ত হওয়ার কারণে এটা প্রকাশ করে দেয়া জরুরি ছিলো যে, আমার পবিত্রতা ও নিম্পাপতার বিষয়টি আমার নফসের বদৌলতে নয়; বরং আমার পবিত্রতা শুধু আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহের দান এবং আল্লাহর রহমতই নবীগণের নিম্পাপতার যিম্মাদার | ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।