কাসাসুল কুরআন -৩ ৬ ৩৯ বৃত্তান্ত শোনালো। সে বললো, আপনি এর সমাধান দিন। কেননা আপনি সততা ও পবিত্রতার উজ্জ্বল প্রতীক। আপনিই এই স্বপ্নের ফলাফল বলতে পারবেন। এটা বিচিত্র নয় যে, যিনি আমাকে প্রেরণ করেছেন, আমি যখন সঠিক ব্যাখ্যা নিয়ে তার কাছে ফিরে যাবো, তিনি আপনার সত্যিকার সম্মান ও মর্যাদা উপলব্ধি করবেন। হযরত ইউসুফ আ.-এর ধৈর্য ও আত্মমর্যাদাবোধের পূর্ণতা এবং উচ্চ মর্যাদার কথা চিন্তা করুন__শরাব পরিবেশনকারীকে তিরস্কারও করলেন না এবং কয়েক বছর যাবৎ তার কথা ভুলে থাকার কারণে ধমকও দিলেন না। ইলম বিতরণেও তিনি কার্পণ্য করলেন না। এমনও ভাবলেন না যে জালিমরা বিনাদোষে আমাকে কারাগারে আবদ্ধ করে রেখেছে । তারা যদি এই স্বপ্নের সমাধান না পেয়ে ধ্বংসাপ্রাপ্ত হয় সেটাই ভালো । সেটাই তাদের শাস্তি। না, এ-ধরনের কাজ তিনি করলেন না। তৎক্ষণাৎ স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন । নিজের পক্ষ থেকে এ-প্রসঙ্গে সঠিক তদবিরও বলে দিলেন। শরাব পরিবেশনকারীকে পূর্ণরূপে আশ্বস্ত করে বললেন : “এই স্বপ্নের ব্যাখ্যা এর তার ভিত্তিতে তোমাদের যা করতে হবে তা হলো-__ তোমরা এক নাগাড়ে সাত বছর ফসল ফলাবে এবং এই সাত বছর হবে তোমাদের সচ্ছলতার বছর | খেতের ফসল কাটার সময় যখন আসবে, সারা বছরের খাদ্যের জন্য যে-পরিমাণ শস্যের প্রয়োজন তা পৃথক করে ফেলবে । অবশিষ্ট শস্যগুলোকে তাদের শীষের মধ্যেই রেখে দিয়ো । শীষের মধ্যে রেখে দিলে সেগুলো কীট-পতঙ্গ থেকে সংরক্ষিত থাকবে এবং নষ্টও হবে না। এই সাত বছরের পর আর সাতটি বছর আসবে ভয়াবহ দুর্ভিক্ষের এবং দুঃখ- দুর্দশার। এই সাত বছর তোমাদের পূর্বসঞ্চিত সমস্ত শস্য নিঃশেষ করে দেবে। এরপর আবার একটি বছর আসবে যখন যখন প্রচুর বৃষ্টিপাত হবে। খেতের ফসল বেশ সবুজ ও সতেজ হবে । মানুষ নানা প্রকার ফল ও বীজ থেকে প্রচুর পরিমাণে রস ও তেল আহরণ করবে । অর্থাৎ, মোটাতাজা গাভীগুলো ও সতেজ শীষগুলো সচ্ছলতার সাত বছর আর দুর্বল ও কৃশকায় গাভীগুলো ও শুষ্ক শীষগুলো দুর্ভিক্ষ ও দুঃখ-দুর্শশার সাত বছর । যা সচ্ছলতার সাত বছরে উৎপন্ন শাস্য খেয়ে নিঃশেষ করবে । পবিত্র কুরআন উপরিউক্ত বিষয়টি ব্যক্ত করা হয়েছে এভাবে___ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।