কাসাসুল কুরআন -৩ ৬ ৩৭ কারাগার থেকে বের হয়ে আসার ইচ্ছা ও আকাজ্া যদি এমনই হতো, তাহলে শরাব পরিবেশনকারীর স্মরণ হওয়ার পর এবং বাদশাহর স্বপ্রের ফল তৎক্ষণাৎ বের হয়ে এলেন না কেনো? এবং তিনি কেনো বাইরের অবস্থার অনুসন্ধান ও তদন্ত করার দাবি পেশ করলেন? এই তদন্ত তো পরেও হতে পারতো এবং পবিত্রতা ও নির্দোষিতার মীমাংসা কারগারের বাইরে এসেও করা যেতো। আয়াতগুলোর পর্যায়ক্রমিক সন্নিবেশের প্রতি লক্ষ করলে এই তাফসিরই অগ্রগণ্যতা পাওয়ার যোগ্য | এই ঘটনা তাওরাতে নিম্নোক্ত বাক্যসমূহে বর্ণনা করা হয়েছে : “তখন ইউসুফ আ. বললেন, এর ব্যাখ্যা এই যে. মনে করো, এই তিনটি ডাল তিনটি দিন। এখন থেকে তিনদিনের মধ্যে বাদশাহ তোমার মামলার রায় প্রদান করবেন এবং তোমাকে পুনরায় চাকরির পদ প্রদান করবেন । পূর্বে যেমন তুমি ফেরআউনের শরাব পরিবেশনকারী ছিলে, তেমনি আবারো তুমি শরাবের পেয়ালা ফেরআউনের হাতে দিবে । আর যখন তোমার অবস্থা ভালো তখন আমরা কথা স্মরণ করো এবং আমাকে এই কারগার থেকে মুক্তি দেয়াইও। কেননা, কাফেলার লোকেরা আমাকে ইরানিদের দেশ থেকে অপহরণ করে নিয়ে এসেছে এবং এখানেও আমি এমন কোনো কাজ করি নি যে, তারা আমাকে এই কারগারে রেখে দেবে ।"১ ফেরআউনের স্বপ্ন হযরত ইউসুফ আ.-এর এই ঘটনা মিসরের ফেরআউনের যুগের সঙ্গে সম্পৃক্ত । এই খান্দানটি উচ্চতর বংশ হিসেবে আমালিকা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলো। ইতিহাসে এদেরকে হিকসুস নামে অভিহিত করা হয়েছে। এদের আদি মূল সম্পর্কে বলা হয়েছে যে, এরা রাখালদের একটি গোত্র ছিলো । শতুন যুগের অনুসন্ধানে জানা যায়, এই গোত্রটি আরব থেকে এসেছিলো । মূলে এরা যাযাবর আরবদেরই একটি শাখা ছিলো । তা ছাড়া প্রাচীন কিবতি ও আরবি ভাষার পারস্পরিক সাদৃশ্য এদের আরব হওয়ার অতিরিক্ত প্রমাণ ।১১ ১৩ এ তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৪০. আয়াত ১২-১৫। তরজুমানুল কুরআন : ২য় খণ্ড, পৃষ্ঠা ৩৬৬। ফড/৮.2111)001179.001
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।