Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ৩৬ অনুযায়ী, হযরত ইউসুফ আ.-এর মতো আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত মহামানবের পক্ষে এটা সঙ্গত ছিলো না যে, আল্লাহর ওপর ভরসা রাখার সঙ্গে সঙ্গে পার্থিব উপকরণসমূহের ওপরও ভরসা রাখেন । বাদশাহর কাছে নিজের দুঃখ-দুর্দশা দূরীকরণের জন্য প্রার্থনা করেন। সুতরাং আল্লাহ তাআলার ফয়সালা এটাই শয়তান শরাব পরিবেশনকারীকে এমনভাবে ভুলিয়ে দিলো যে, সে হযরত ইউসুফের কথা কিছুই উল্লেখ করতে পারলো না। কোনো মুহাক্ধিক আলেম থেকে উদ্ধৃত করেছেন যে, তিনি 2:36 শব্দে 5 সর্বনামটির দ্বারা হযরত ইউসুফ আ.-কেই উদ্দেশ্য করেন এবং এই অর্থ করেন, শয়তান ইউসুফকে ভুলিয়ে দিলো যে, তার পক্ষে বাদশাহর সাহায্যের জন্য শরাব পরিবেশনকারীকে বলে দেয়া সঙ্গত কাজ নয়। কিন্তু ইবনে কাসির এই ব্যাখ্যাকে কঠোরভাবে খণ্ডন করে দিয়েছেন এবং এই তাফসিরকে ভুল সাব্যস্ত করেছেন। সামনে তাওরাত থেকে এ-প্রসঙ্গে যা-কিছু উদ্ধৃত করা হয়েছে, মনে করা হয় যে, ওই তাফসিরের ভিত্তি তাওরাতের ওইসব বর্ণনার ওপরই স্থাপিত । উল্লিখিত তাফসিরের বিপরীত কোনো মুফাস্সির বলেন, ইউসুফ আ.-এর এই বাক্যটির মর্মার্থ এই যে, হযরত ইউসুফ আ. বলেছেন, বাদশাহর সামনে আমার কথা উল্লেখ করে বলো, এমন এক ব্যক্তি আমাদেরকে এইভাবে বলছে এবং তা প্রতিপাদনে উত্তম প্রমাণও পেশ করছে। তারা এই তাফসিরের বিশুদ্ধতার পক্ষে নিদর্শন বর্ণনা করেন যে, এখানে পবিত্র কুরআনে ইউসুফ আ. ও তার দুজন কারাসঙ্গীর মধ্যে মাত্র দুটি বিষয়ের আলোচনাই পাওয়া যাচ্ছে। একটি বিষয় হলো ইসলামের দাওয়াত ও তাবলিগ আর অপর বিষয়টি হলো স্বপ্ন ও তার ফলাফল বর্ণনা। তৃতীয় কোনো বিষয়ের ইঙ্গিত পর্যন্ত নেই। অর্থাৎ কোনা ইশারা-ইঙ্গিতের মাধ্যমে এ-কথা প্রকাশ পায় না যে, হযরত ইউসুফ আ. সেই দুই ব্যক্তির সামনে নিজের কাহিনি বর্ণনা করেছিলেন এবং এদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সুতরাং আগেভাগে উল্লেখ করা ব্যতীত এভাবে বলা “তোমার প্রভুর কাছে আমার কথা উল্লেখ করো” বাক্যে অস্পষ্টতার কী অর্থ? ত ছাড়া হযরত ইউসুফ আ.-এর ফড/স.2111)001179.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।