হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ৩২ এবং দুনিয়ার যাবতীয় ভোগ-মত্ততার সামনে আল্লাহর কালিমাকে উচ্চ করে ধরার সবক কে শেখাতেন? দৃঢ় সংকল্লের জীবন-যাপনের পদ্ধতি কে বলে দিতেন? বাতিলের সামনে দুঃসাহসিকতার শিক্ষা কার কাছ থেকে পাওয়া যেতো এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের অবস্থা কে সৃষ্টি করতো? ইউসুফ আ. কারাগারে যাইহোক । হযরত ইউসুফ আ.-কে কারাগারে প্রেরণ করা হলো। একজন নির্দোষ ব্যক্তিকে দোষী, একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে দেয়া হলো। তা করা হলো এজন্য, যাতে আযিযে মিসরের স্ত্রী অপমান ও দুর্নাম থেকে রক্ষা পান এবং অপরাধীকে কেউ অপরাধী না বলতে পারে । তাওরাতে বর্ণিত আছে যে, "হযরত ইউসুফ আ.-এর ইলম ও আমলের জ্যোতি কারাগারেও গোপনীয় থাকতে পারে নি। কারাগারের রক্ষক ইউসুফ আ.-এর শিষ্যতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন কারাগারের যাবতীয় আইন- শৃঙ্খলার বিধান ও সমাধান তার হাতে ছেড়ে দিলো। ফলে কারাগার সম্পূর্ণরূপে তার স্বাধীন পরিচালনাধীন চলে এলো । আল্লাহ তাআলা তাকে ওখানেও তার যাবতীয় কাজে সৌভাগ্যবান করে দিলেন ।"” পবিত্র কুরআন থেকেও এই বর্ণনার সমর্থন পাওয়া যায়। তার কারণ হলো এই, সেকালের কারগারগুলোর অবস্থার প্রেক্ষিতে হযরত ইউসুফ আ.-কাছে বন্দিদের অবাধ যাতায়াত এবং তারা মহত ও সৎ চরিত্রের স্বীকৃতি এটাই প্রমাণ করে যে, কারাগারে ইউসুফ আ.-এর পবিত্র গুণাবলির যথেষ্ট খ্যাতি ছিলো। দাওয়াত ও তাবলিগ ঘটনাক্রমে হযরত ইউসুফ আ.-এর সঙ্গে আরো দুজন যুবক কারাগারে প্রবেশ করলো । তাদের মধ্যে একজন বাদশাহর শরাব পরিবেশনকারী ছিলো, আর দ্বিতীয়জন ছিলো বাদশাহর পাকশালার দারোগা ।৯ একদিন এই বন্দি দুজন * তাওরাত, আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৩৯, আয়াত ৩৩। * তাওরাত, আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৪০. আয়াত ১। ফড/৮.2111)001179.001)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।