কাসাসুল কুরআন -৩ ৬ ৩১ ওপর প্রধান্য প্রদানকারী মানুষ এর চেয়ে উত্তম জবাব আর কী দিতে পারতেন যে, হে আল্লাহ, আমি এই গহিত ও নির্লজ্জ কাজের মোকাবিলায় কারগারকেই প্রাধান্য ও অগ্রাধিকার প্রদান করছি । কারাগার ও বন্দিদশা আমি মঞ্জ্র করতে রাজি আছি; কিন্ত আপনার নাফরমানি ও অবাধ্যতা আমি কিছুতেই মন্ত্রর করবো না। কেউ কি এ-কথা বলতে পারেন যে, এটা কারাগারের জন্য প্রার্থনা, বন্দি হওয়ার আগ্রহ প্রকাশ, দুঃখ ও দুর্শাকে আহ্বান? কখনো নয়। বরং এখানে তো সূক্ষ্ম উপায়ে এমন কথা বলা হচ্ছে যা সত্যের ঘোষণা এবং আল্লাহর দরবারে পৌছার সঠিক স্তর । হযরত ইউসুফ আ. এটাও পছন্দ করেন নি যে, আযিযে মিসরের পত্বীকে সম্বোধন করেন অথবা নিমন্ত্রিত রমণীদের তার সঙ্গে কথোপকথনের সুযোগ প্রদান করেন; বরং তিনি তার আল্লাহকে ডাকলেন । কিন্তু তিনি সেসব বিভ্রান্ত ও অসৎ স্বভাবের রমণীদের কাছে এ-বিষয়টি প্রকাশ করে দেয়া জরুরি মনে করলেন, যেভাবে তোমাদের _ছল-চাতুরি, প্রবর্থতনা ও খোশামোদ বিফল হয়েছে, তেমনি তোমাদের হুমকি-ধমকি ও শাস্তিও আমার সত্যের সংকল্প ও আল্লাহর সান্নিধ্যের আকাজ্ক্ষাকে বাতিল করতে পারবে না। আযিযে মিসরের মোকাবিলায় কারগারকেই লক্ষবার শ্রেষ্ঠত্ব প্রদান করবো । (৫1 ৬০1 ৩০০। ১৩৩০৪ এখন বলুন, এই সত্যের ঘোষণা ও দৃঢ়তা প্রকাশের সঙ্গে সেই দোয়ার কী সম্পর্ক যাতে এক ব্যক্তি অনর্থক নিজের জন্য “ধৈর্য" প্রার্থনা করে নিজের দুঃখ-দুর্দশায় পতিত হওয়ার আহ্বান করছিলো? এই ব্যক্তির ক্ষেত্রে পরীক্ষাও ছিলো না, বিপদ-আপদও ছিলো না; বরং অযথা বালা-মুসিবত ডেকে আনছিলো। আর ইউসুফ আ.-এর ক্ষেত্রে পরীক্ষা মন্তকের ওপর, বিপদ বিদ্যমান, শাস্তিরও হুমকি-ধমকি দেয়া হচ্ছে, আপদ নাযিল করার ভীতিপ্রদর্শন করা হচ্ছে, এমন নিদারুণ অবস্থায় কি শুধু এই জবাব দেয়াই যথেষ্ট হতো যে, হযরত ইউসুফ আ. আযিযে মিসরের স্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি-মিনতি করে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন? আর কিছুই বলার প্রয়োজন ছিলো না? যদি এমনই হতো, তবে পরীক্ষা, সঙ্কট, ফড/৮.2111)001179.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।