Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ২৪ ভাই দাড়িয়ে আছেন । এই রমণীর ইশক তখনো ছিলো অপরিপকৃ । তাই তিনি সঠিক অবস্থা বর্ণনা করতে সক্ষম হলেন না; বরং তিনি প্রকৃত সত্য গোপন করার উদ্দেশে ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন, তোমার স্ত্রীর সঙ্গে যে-ব্যক্তি এমন কুকর্মের ইচ্ছা পোষণ করে তার সাজা কারাগার বা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কী হতে পারে? হযরত ইউসুফ আ. আযিযে মিসরের স্ত্রীর প্রবঞ্না ও প্রতারণামূলক উক্তি শুনে বললেন, এটা তো তিনি সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিচ্ছেন। প্রকৃত অবস্থা এই যে, তিনি নিজেই আমার সঙ্গে অসদিচ্ছা পোষণ করেছিলেন । কিন্তু আমি কোনোভাহে তায় ইচ্ছায় সাড়া দিই নি এবং পালিয়ে ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছিলাম । তিনি আমার পেছনে পেছনে দৌড়ে এসেছেন এবং আপনাকে সামনে দেখে মিথ্যা বলতে শুরু করলেন। আযিযে মিসরের স্ত্রীর চাচতো ভাই অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান ছিলেন এবং চতুরও ছিলেন। তিনি বললেন, ইউসুফের জামা দেখতে হবে। তা যদি সামনের দিক থেকে ছেড়া হয়ে থাকে তাহলে স্ত্রীলোকটি সত্যবাদী আর যদি তা পেছনের দিক থেকে ছেড়া হয়ে থাকে তাহলে ইউসুফের কথাই সত্য এবং স্ত্রীলোকটি মিথ্যাবাদী । দেখা গেলো ইউসুফ আ.-এর জামা পেছনের দিক থেকে ছেড়া। আযিযে মিসর প্রকৃত অবস্থা বুঝে ফেললেন । কিন্তু নিজের ইউসুফ, তুমি সত্যবাদী এবং এই নারীর ব্যাপারটি ক্ষমা করো। এই বিষয়টিকে এখানেই শেষ করে দাও । এরপর তিনি তার স্ত্রীকে বললেন, এসব তোমারই প্রব্ঃনা ও ধোকা । তোমাদের স্ত্রী জাতির ধোকা ও প্রবঞ্চনা অত্যন্ত জটিল । নিঃসন্দেহে তুমিই অপরাধী । সুতরাং তুমি তোমার এই কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মাফ চাও । পবিত্র কুরআন ঘটনাটি ব্যক্ত করছে এভাবে__ 21৩৩৪ ৩৩ ৩5৩5 এ (৫ 3১১৩০ ২ ৬৩৪০ ও ৬০? ৩১৬০ 95৩৩০ ১-+১৯০:4559 ডঃ ৪ ক পা তা ও হিটেয /039085/6245486-503 55981 জাএ পালা ফড/স.2111)001179.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।