কাসাসুল কুরআন -৩ ৬ ২৩ জবাব আর কী হতে পারে? সুতরাং এটাই সেই বুরহানে রব যা হযরত ইউসুফ আ.-কে দান করা হয়েছিলো এবং যা ইউসুফ আ.-এর পবিভ্রতাকে নি্লুষ রেখে দিয়েছে। এ-কারণেই পবিত্র কুরআন তার পরে বেশ জোরোশোরে বর্ণনা করেছে__ ৩১৪০ 955 ভে 22৮014৮৮৪৩৫ “এমনিভাবে আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য নিদর্শন দেখিয়েছিলাম | সে ছিলো আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত |" [সুরা ইউসুফ : আয়াত ২৪] অর্থাৎ হযরত ইউসুফ আ. এ-জাতীয় অসদিচ্ছা থেকে এ-কারণে পবিত্র থাকলেন যে, প্রথম থেকেই আল্লাহ তাআলা তার পবিত্রতার ফয়সালা করে রেখেছিলেন । সুতরাং তার পবিভ্রতা ও নিষ্কলুষতা আল্লাহ তাআলার দায়িতে থাকার পর এটা কেমন করে সম্ভব হতে পারে যে, সেই পবিত্রতার বিপরীতে অপবিত্রতার গন্ধও তার মধ্যে পাওয়া যায়? এটা ছিলো সম্পূর্ণ অসম্ভব । মূলকথা এই যে, হযরত ইয়াকুব আ.-এর ছবি দৃষ্ট হওয়া এবং তার ইঙ্গিতে নিষেধ করা; ফেরেশতা প্রকাশিত হয়ে ইউসুফ আ.কে ওই কাজ থেকে বিরত থাকতে বলা; অথবা আযিষে মিসরের ঘরে রক্ষিত মূর্তির ওপর তার স্ত্রীর পর্দা ফেলে দেয়া এবং তা থেকে হযরত ইউসুফ আ.-এর উপদেশ লাভ করা__ এই কয়েকটি এবং এ-জাতীয় যাবতীয় ব্যাখ্যার বিপরীতে “বুরহানে রব'-এর উত্তম তাফসির হলো যা স্বয়ং পবিত্র কুরআনের বাক্য ও বর্ণনাক্রম থেকে প্রমাণিত হয় । অর্থাৎ ১. ঈমান বিল্লাহ বা আল্লাহর প্রতি ঈমানের সত্যিকারের কল্পনা বা মনঃছবি; ২. অপ্রকৃত বা রূপকার্থক মুরব্বির অনুগহকে অনুগ্রহ বলে বুঝতে পারা এবং বিশ্বস্ততাগুণ। আযিযে মিসর হযরত ইউসুফ আ. সম্পর্কে তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মান ও ইজ্জতের সঙ্গে রেখো । হযরত ইউসুফ আ. এ-কথার প্রতি লক্ষ করেই আযিযের স্ত্রীকে বলেছিলেন, নিঃসন্দেহে যিনি (আযিযে মিসর) আমাকে মর্যাদার সঙ্গে থাকার স্থান করে দিয়েছেন এবং সম্মান দিয়েছেন, এটা কেমন করে সম্ভব হবে যে, আমি তার আমানতে বিশ্বাসঘাতকতা করে তাকে লোকচক্ষুতে হেয় ও অপদস্থ করি? মিসরের স্ত্রীও তার পেছনে পেছনে দৌড়ালেন। কোনোভাবে দরজা খুলে গেলো । দরজার সামনেই দেখতে পেলেন আযিযে মিসর ও তার স্ত্রীর চাচাতো ফড/৮.2111)001179.001)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।