কাসাসুল কুরআন -৩ ৬ ১৭ মিসর গমনকারী কাফেলা । তারা বংশগত দিক থেকে ইসমাইলি এবং দেশের হিসেবে মাদয়ানি” ছিলো । মোটকথা, এইভাবে ইসমাইলি বণিকদের কাফেলা হযরত ইউসুফ আ.-কে তাদের দাস বানিয়ে নিলো এবং তাদের পণ্যসামগ্্রীর সঙ্গে তাকেও মিসর নিয়ে গেলো । হযরত ইউসুফ আ.-এর জীবনের এই দিকটি তার মধ্যে নিহিত কত মহতের অধিকারী তা সেই ব্যক্তিই কেবল বুঝতে পারবেন, যার অন্তৃষ্ট রয়েছে। বয়স অল্প। মা মৃত্যুবরণ করেছেন। পিতার ভালোবাসার কোলে ছিলেন। তাও ছুটে গেলো । জন্মভূমি থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছেন। নিজের ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করলো । স্বাধীনতার পরিবর্তে ভাগ্যে জুটলো দাসতৃ। কিন্তু এতকিছু সত্তেও কোনো শোরগোল নেই। কোনো বিলাপ নেই, মাতম নেই । অস্থিরতা ও উদ্বেগও নেই, কান্না ও রোলও নেই। ভাগ্যের প্রতি তিনি কৃতজ্ঞ । বিপদে তিনি ধৈর্যশীল, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট এবং তার বিনয়ের মস্তক অবনত । বিক্রিত হওয়ার জন্য মিসরের বাজারে যাচ্ছেন । কবি সত্যই বলেছেন, (আল্লাহপাকের) সানিধ্যপ্রাপ্তগণের বিপদাপদ অনেক বেশি। হযরত ইউসুফ আ. মিসরে বিস্টপূর্ব দুই হাজার বছর পূর্বে মিসরকে সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্রভূমি মনে করা হতো । ওখানকার শাসক ছিলো আমালিকা গোত্রের হিকসুস। যেসময় হযরত ইউসুফ আ. কিনআন থেকে যাযাবর জাতির ক্রীতদাস হয়ে মিসরে প্রবেশ করলেন, তখন মিসরের রাজধানী ছিলো রাআমাসিস। এটা খুব সম্ভব ওই স্থানে অবস্থিত ছিলো যেখানে আজ “সান' নামক বসতিটি আবাদ রয়েছে। ভৌগলিক বিবরণ অনুযায়ী এই স্থানটি পুবদিকে নীলনদের কাছে বলে কথিত । ফুতিফার ছিলেন মিসরীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি এবং এক মর্যাদাবান গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি ঘুরতে বের হয়ে মিসরের বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন । এ-সময় ইউসুফ আ.-এর প্রতি তার দৃষ্টি পড়ে । তিনি অতি সাধারণ মূল্যে তাকে ক্রয় করে নেন । ১ হিজাযি। কাসাসুল কুরআন (৩য)- ২ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।