Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 03
/ ١٠٣
📝 نص 📖 PDF

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ১৬ বংশের একটি কাফেলা শাম (সিরিয়া) থেকে দুগন্ধি-দ্রব্যাদি, সজ-মসলা ইত্যাদি বোঝাই করে মিসরে যাচ্ছিলো । কৃপ দেখে তারা পানির জন্য বালতি ফেললো । ইউসুফ আ. মনে করলেন, হয়তো ভাইদের অন্তরে দয়ার সার হয়েছে। কাজেই তিনি বালতি ধরে লটকে থাকলেন । বণিকগণ বালতি উঠিয়ে ইউসুফ আ.-কে দেখেই চিৎকার করে বলে উঠলো-__ 4১513 ৬%0 “কী সুখবর! এ যে এক কিশোর! (আমাদের হস্তগত হলো!) তাওরাতে বর্ণিত আছে, ইউসুফ আ.-এর ভাইয়েরা যখন ইসমাইলি কাফেলাকে দেখলেন, তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে, ইউসুফকে কূপ থেকে উঠিয়ে এই বণিকদের কাছে বিক্রি করে ফেলো। কিন্তু এর আগেই ইসমাইলি বণিকরা ইউসুফ আ.-কে কৃপ থেকে বের করে তাদের দাস বানিয়ে ফেলেছে । আর জ্যেষ্ঠ ভাই রাওবিন যখন কূপের কাছে পৌছে দেখতে পেলেন যে ইউসুফ ওখানে নেই, কাদতে কাদতে ফিরে এলেন। রাওবিনকে এই পরামর্শ দিয়েছিলেন ইয়াহুদা। রাওবিন প্রথম থেকেই এই ধারণায় ছিলেন যে, ইউসুফ আ.-কে কূপ থেকে বের করে এনে চুপে চুপে পিতার হাতে সোপর্দ করে দেবেন। এ-কারণেই তিনি ইউসুফকে হত্যা করে ফেলার ঘোর বিরোধিতা করেছিলেন | এখানে কোনো কোনো মুফাস্সির লিখেছেন যে, ইউসুফ আ.-এর ভাইয়েরা তাকে কূপ থেকে বের করে ইসমাইলি বণিক কাফেলার কাছে বিক্রি করে দিয়েছিলো । কিন্ত মুফাস্সিরিনের এই বক্তব্যের সঙ্গে পবিত্র কুরআনও একমত নয়, তাওরাতও একমত নয়; বরং উভয়ের বর্ণনার দ্বারা এটাই বোঝা যায় যে, কাফেলার বণিকেরাই ইউসুফ আ.-কে কূপ থেকে উত্তোলন করে তাদের দাস বানিয়ে নিয়েছিলো । একইভাবে বিখ্যাতগ্রন্থ “কাসাসুল আম্িয়া'র সংকলক তাওরাতের উপরিউক্ত বর্ণনায় আলোচ্য কাফেলা সম্পর্কে ভুল বুঝেছেন। তা এই যে, তিনি তাদেরকে ইসমাইলি ও মাদয়ানি দুটি ভিন্ন ভিন্ন কাফেলা মনে করেছেন। অথচ এটা ঠিক নয়। বরং বিষয় এই যে, এই কাফেলাটিই ছিলো শাম থেকে ফএসাড/,21100119.0010)

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.