হযরত ইউসুফ আলাইহিস সালাম ৬ ১২ নেয়ামত) পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইবরাহিম ও ইসহাকের প্রতি । নিশ্চয় তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।' [সুরা ইউসুফ : আয়াত ৪-৬] এখানে তাওরাত ও কুরআন মাজিদের বর্ণনার মধ্যে পার্থক্য ও বিরোধ পরিলক্ষিত হয়। ক. পবিত্র কুরআন বর্ণনা করছে, হযরত ইউসুফ আ. যখন নিজের স্বপ্ন হযরত ইয়াকুব আ.-কে শুনিয়েছিলেন, তখন ওখানে তার অন্য ভাইয়েরা উপস্থিত ছিলেন না। আর তাওরাত বলে, এ-ব্যাপারটি ইউসুফ আ.-এর ভাইদের উপস্থিতিতেই ঘটেছিলো । খ. কুরআন বলছে যে, হযরত ইয়াকুব আ. এই স্বপ্নের কথা শুনে হযরত ইউসুফ আ.-এর প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিলেন । তাকে নবুয়ত ও আল্লাহ প্রদত্ত ইলমের সুসংবাদ শুনিয়েছিলেন। কিন্তু তাওরাত বলছে, ইয়াকুব আ. এই স্বপ্নের কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, এই স্বপ্ন-বর্ণনায় তোমার উদ্দেশ্য হয়তো এই যে, আমি ও তোমার মা এবং তোমার ভাইয়েরা তোমার সামনে সিজদায় পতিত হই। ঘটনাবলির এই পর্যায়ক্রমের প্রেক্ষিতে, যা সামনে গিয়ে পবিত্র কুরআন ও তাওরাতের বর্ণনায় এঁক্যরূপ ধারণ করে, এটা পরিষ্কার বুঝা যায় যে, পবিভ্র কুরআনের বর্ণনাই সঠিক ও সত্য। তা ছাড়া স্বভাবগত চাহিদা এটাই দাবি করে যে, ইউসুফ আ. নিজের এই স্বপ্রটিকে ভাইদের থেকে আলাদা হয়ে বর্ণনা করেন এবং হযরত ইয়াকুব আ. পুত্রের এই স্বপ্ন শুনে আনন্দিত হন। কেননা, সব পিতাই আপন সন্তানের পদোন্নতি ও মর্যাদার উচ্চতা কামনা করেন। বিশেষ করে, হযরত ইয়াকুব আ. নবী হওয়ার কারণে স্বপ্নের ব্যাখ্যায় ইউসুফ আ.-এর জন্য যে-উচ্চ মর্যাদা দেখছিলেন তা শত-সহত্র সুখ ও আনন্দের কারণ ছিলো । মনঃকষ্ট ও দুঃখের কারণ নয়। অবশেষে একদিন হিংসার প্রজ্জলিত আগুন হযরত ইউসুফ আ.-এর ভাইদেরকে ইউসুফ আ.-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধ্যই করে ছাড়ালো। পবিত্র কুরআন তা বর্ণনা করছে এইভাকে__ ৫1৩০০5৫৮৫৭৫ ০০০০০ 2951 2 পক »1/48। 0 5555 255 ৪ উড 50০০ ৮০৬৪ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।