কাসাসুল কুরআন -৩ ৬ ১০১ হওয়ার পর শুআইব আ. ওখানে এসে বসতি স্থাপন করেন। ওখানেই তার ইন্তেকাল হয়| হাযরামাউতের বিখ্যাত শহর “শিউন'-এর পশ্চিম দিকে একটি জায়গা আছে যাকে "শাবাম' বলা হয়। ওখানে যদি কোনো ভ্রমণকারী “ওয়াদিয়ে ইবনে আলি'র পথ ধরে উত্তর দিকে চলতে থাকে, তবে ওই ওয়াদি বা উপত্যকার পর সেই স্থানটি আসে, যেখানে শুআইব আ.-এর মাজার অবস্থিত। এখানে আদৌ কোনো বসতি নেই । যারাই এখানে আসেন, কেবল মাজার যিয়ারতের উদ্দেশ্যেই এসে থাকেন। আবদুল ওয়াহ্হাব নাজ্জার বলেন, এই কবরটির ব্যাপারে আমার সন্দেহ রয়েছে যে, তা হযরত শুআইব আ.-এর কবর কি-না। কিন্তু তিনি এই সন্দেহের কোনো কারণ বর্ণনা করেন নি। জ্ঞানগর্ভ আলোচনা ও উপদেশ অতীতকালের কওম ও সম্প্রদায়সমূহের এসব ঘটনা নিছক কিচ্ছা-কাহিনি নয়; সেগুলো বরং শিক্ষামূলক দৃষ্টান্ত । চক্ষুম্মানদের জন্য হাজারো উপদেশ গ্রহণের মূলধন । যদি খুব গভীরভাবে চিন্তা করা না-ও হয়, তারপরও আমার উপরিউক্ত ঘটনাবলি থেকে নিম্নলিখিত ফলগুলো লাভ করতে পারি । ১. সুরা আ'রাফে বলা হয়েছে, হযরত শুআইব আ. তার সম্প্রদায়কে বললেন-__ “তোমাদের কাছে তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দলিল-প্রমাণ এসে গেছে ।' [সুরা আরাফ : আয়াত ৮৫] কিন্তু পবিত্র কুরআনে অন্য আম্ষিয়ায়ে কেরাম আ.-এর মতো হযরত শুআইব আ.-এর কোনো মুজেযার, অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনের উল্লেখ করা হয় নি। উলামায়ে কেরাম এ থেকে দুটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন : একটি হলো, নবী ও রাসুল যদি কোনো প্রকারের মুজেযা বা অলৌকিক কাণ্ড নাও নিয়ে আসেন, আল্লাহ তাআলার পয়গামের জন্য কেবল স্পষ্ট দলিল-প্রমাণই পেশ করেন, তবে এই উজ্জল ও স্পষ্ট প্রমাণই তার সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ মুজেযা । আল্লাহপাকের প্রতি সোপর্দ করা উচিত। কেননা, হয়তো হযরত শুআইব আ.-কেও আল্লাহর পক্ষ থেকে অন্য নবীগণের মতো শরিয়তের দীপ্তিমান ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।