ছিলো। পানিরও নামগন্ধ পর্যন্ত ছিলো না। তাই হযরত ইবরাহিম আ. এক মশক পানি ও এক থলে খেজুর তাদের কাছে রেখে গেলেন। তারপর মুখ ফিরিয়ে নিয়ে রওয়ানা হলেন। হযরত হাজেরা রা. তার পেছনে পেছনে এ-কথা বলতে বলতে চললেন, হে ইবরাহিম, আপনি আমাদেরকে এই উপত্যকায় কোথায় ছেড়ে চলে যাচ্ছেন? এখানে কোনো মানুষও নেই, কোনো সহায়ও নেই, দুঃখ-কষ্টের কোনো সঙ্গীও নেই। হাজেরা রা. অনবরত এসব কথা বলে চললেন; কিন্তু ইবরাহিম আ. নীরবেই চলে যাচ্ছিলেন। অবশেষে হযরত হাজেরা রা. জিজ্ঞেস করলেন, “আপনার রবই কি আপনাকে এমন আদেশ করেছেন?” তখন ইবরাহিম আ. বললেন, “হ্যা, তা আমার রবের আদেশেই হয়েছে।” এ কথা শুনে হাজেরা বললেন, “ যদি আল্লাহরই হুকুম হয়ে থাকে তবে এতে কোনো সন্দেহ নেই যে, তিনি আমাদেরকে ধ্বংস ও বরবাদ করবেন না। এরপর তিনি ফিরে এলেন। হযরত ইবরাহিম আ. চলতে চলতে একটি টিলার ওপর এমন স্থানে পৌছলেন যে তার পরিবারবর্গ (হযরত হাজেরা রা. ও হযরত ইসমাইল আ.) তার দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন তিনি বর্তমান কা'বাগৃহের তৎকালীন শূন্যস্থানের দিকে মুখ করে এবং দুই হাত তুলে এই দোয়া করলেন__ ৮৪ ও) এ এত ৬ ঢা ও ১ পদে ৮ ০৪ শা এ, ৮ ০১০1 ৩৮ ৯9593 ৮৫1 ৬ 0৫1 05 5941 0৮৩ 54 (৮৮১5 5১১+) ০১/৪-৯ “হে আমার প্রতিপালক, (আপনি দেখছেন যে,) আমি আমার ংশধরদের কতিপয়কে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় (যেখানে খেত-কৃষ্টির নামচিহৃও নেই) তোমার পবিত্র গৃহের কাছে, হে আমার প্রতিপালক, এইজন্য যে, তারা যেনো সালাত কায়েম করে (যেনো এই সম্মানিত ঘরটি তাওহিদের উপাসনাকারীদের থেকে শূন্য না থাকে)। অতএব তুমি (নিজ অনুগ্রহ ও দয়ায়) কিছু মানুষের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দিয়ে (জমিন থেকে উৎপন্ন শস্যাদির মাধ্যমে) তাদের রিযিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।” [সুরা ইবরাহিম : আয়াত ৩৭] এস চ$.211]090119.0010)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।