পরিণাম সম্পর্কে নিরাশ হয়ে পড়বেন এবং বুঝতে পারবেন যে, নিশ্চিতভাবেই তার মাগফেরাতের কোনো উপায় নেই। তাই সেই পাকড়াও করার দিনেও দ্বিতীয়বার সম্পর্কহীনতা ঘোষণা করে দেবেন । হাফেজ ইবনে হাজার আসকালানির এই জবাবের সারমর্ম এই যে, কুরআন মাজিদ হযরত ইবরাহিম আ.-এর বিশেষ বিশেষ গুণাবলির মধ্যে এই গুণটিরও উল্লেখ করেছে যে, ৮: ঠ/4 ৮: (ইবরাহিম কোমল- হৃদয়, দয়ার্র)। এই গুণটির বিভিন্ন প্রকাশস্থলের মধ্যে একটি হলো আযারের মৃত্যু শিরক ও কুফরের ওপর হওয়া এবং দুনিয়াতেই তার প্রতি ইবরাহিম আ.-এর অসন্তরষ্টি এবং সম্পর্কহীনতার ঘোষণা সত্ত্বেও (যার উল্লেখ কুরআনের সুরা তওবার মধ্যে বিদ্যমান) যখন তিনি কিয়ামতের দিন আযারকে আযাবের এই দুরবস্থায় দেখবেন (৮ 8৮ 2৮৮ ৬9 অনেক মুখমণ্ডল সেই দিন হবে ধুলিধূসর, সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা), তার দয়া ও করুণা উলে উঠবে এবং এই উচ্চ স্তরের নবীদের মতো প্রকৃত অবস্থা অবগত থেকেও তার প্রকৃতগত স্বভাব এ- পর্যায়ে এসে পৌছবে যে তিনি আযারের জন্য মাগফেরাত কামনা করতে উদ্যত হয়ে উঠবেন। যখন দেখবেন যে, আযারের শিরকি জীবনের কোনো একটি শাখা বা অবস্থাকেও তার জন্য সুপারিশ করার উসিলারূপে গ্রহণ করা যাচ্ছে না, তখন তার নিজের সেই দোয়াটির আশ্রয় গ্রহণ করবেন, যা দুনিয়াতেই চিরকালের জন্য কবুল হয়েছিলো । পিতার অপমানকে নিজের অপমানরূপে প্রকাশ করে আল্লাহর দরবারে সেই ওয়াদাটির কথা উল্লেখ করবেন। কিন্তু আল্লাহ এর উত্তরে “আমি আ.-এর মনোযোগ এদিকে আকর্ষণ করবেন যে, নিজের এই স্বভাবগত দয়া ও করুণা সত্তেও তোমার এটা ভুলে যাওয়া উচিত নয় যে, এটা আমলের দুনিয়া নয়; বরং এটা কর্মফলের দিন এবং ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত। এর জন্য আমার অপরিবর্তনীয় বিধি-নিয়ম চিরতরে প্রতিষ্ঠিত হয়েছে যে, “কাফের ও মুশরিকদের জন্য জান্নাতে কোনো স্থান নেই ।' আর বিষয় এই যে, কাফেরদের অপমান কখনো মুমিনদের জন্য অপমানের কারণ হতে পারে না। তাদের উভয়ের মধ্যে দুনিয়ার সম্পর্কের বন্ধন যত দৃঢ়ই থাকুক না কেনো । সঙ্গে সঙ্গে আল্লাহর হেকমত এমন অবস্থা সৃষ্টি করে দেবে যে হযরত ইবরাহিম আ.-এর ওপর দুশ্চিন্তা ফস চ$.211090119.0010)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।