Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -২ ৬ ৭৯ এতশত ততিতিতনজততজজতগতিত৮৬৮১৮৮৮১৮৪৩০৮৪৪৩৯০১০৪৩-সত সন তত হত১ব৩০৩০তরচপরিউজতসসনতশিতিসত তত তক ঠক শজ্রিজজ্কউতজতবজতিকলসসশরজনব্জনকজগতরকিইততবককিত লহ তওশকহকতততকএক যাইহোক । বুখারি ও মুসলিম শরিফের রেওয়ায়েতই হোক আর তাওরাতের রেওয়ায়েতই হোক, উভয় রেওয়ায়েতই মর্মীর্থের দিক থেকে খুব কাছাকাছি এবং দুটির মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। অবশ্য এসব রেওয়ায়েত থেকে যেসব কথা নিশ্চিতভাবে বুঝা যায় তা হলো, হযরত ইবরাহিম আ. তার স্ত্রী সারা রা. এবং ভ্রাতুষ্পুত্র লুত আ.- সহ মিসর গিয়েছিলেন। সেই সময় মিসরের রাজত্ব এমন এক বংশের লোকদের হাতে ছিলো যারা “সামি' সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রাখতো । এভাবে হযরত ইবরাহিম আ.-এর সঙ্গে তাদের বংশগত সংশ্লিষ্টতা ছিলো। মিসরে পৌছার পর ইবরাহিম আ. ও ফেরআউনের মধ্যে অবশ্যই এমন কিছু ঘটনা ঘটেছিলো, যার মাধ্যমে সে নিশ্চিতভাবে বুঝে ফেলেছিলো যে ইবরাহিম আ. ও তার বংশ আল্লাহর প্রিয় ও মনোনীত বংশ। এটা দেখে ফেরআউন ইবরাহিম আ. ও তার স্ত্রীকে খুব সম্মান করেছিলো । তাদের নানা প্রকারে ধন-দৌলত ও উপটৌকনসামগ্রী প্রদান করেছিলো । ফেরআউন শুধু এতটুকুকেই যথেষ্ট মনে করে নি; বরং নিজের প্রাচীন বংশগত সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে তার কন্যা হাজেরাকেও ইবরাহিম আ.-এর সঙ্গে বিয়ে দিয়ে দিলো, যিনি তৎকালীন প্রথা অনুসারে স্বামীর প্রথমা স্ত্রীর খাদেমা সাব্যস্ত হলেন। এই এতিহাসিক অনুমান ও ধারণার প্রধান সাক্ষ্য ইহুদিদের কাছেও বিদ্যমান । ইহুদিদের নির্ভরযোগ্য ইতিহাসগ্রন্থ “সিফরুল ইয়াশা"য় উল্লেখ করা হয়েছে যে, হযরত ইবরাহিম আ.-এর কালে মিসরের বাদশা তীর স্বদেশী লোক ছিলো ২৪ আর এইভাবে ইহুদিদের গ্রহণযোগ্য রেওয়ায়েতগুলোর মাধ্যমে এ- বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, হযরত হাজেরা রা. মিসরের বাদশা ফেরআউনের কন্যা ছিলেন। তিনি দাসী বা বাদি ছিলেন না। তাওরাতের একজন নির্ভরযোগ্য মুফাস্সির রাব্বি শিলুমিলু ইসহাক তাওরাতের আবির্ভাব অধ্যায় : পরিচ্ছেদ ১৬, আয়াত ১-এর ব্যাখ্যায় লিখেছেন, যখন সে (রাকইউ শাহে মিসর / মিসরের বাদশা) সারার কারামত '+ আরদুল কুরআন : দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪১। এড চ$,211 09011900100

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।