কিন্তু তার হতভাগ্য সম্প্রদায় কোনো কথাই শুনলো না এবং কোনোভাবেই হেদায়েত ও নসিহত কবুল করলো না। তা ছাড়া ইবরাহিম আ.-এর স্ত্রী হযরত সারা রা. এবং তার ভাতিজা হযরত লুত আ. ব্যতীত আর একজন লোকও ঈমান আনলো না। গোটা সম্প্রদায় হযরত ইবরাহিম আ.-কে অগ্নিকুণ্ডে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলো । তাকে জ্বলন্ত অগ্রিকুণ্ডে নিক্ষেপ করলো । কিন্তু যখন আল্লাহ তাআলার শক্রদের অভিলাষকে হীন ও অপদস্থ করে ইবরাহিম আ.-এর জন্য আগুনকে শীতল ও শান্তিময় করে তাকে রক্ষা করলেন। তখন ইবরাহিম আ. অন্য কোথাও গিয়ে আল্লাহপাকের পয়গাম শোনাতে এবং সত্যের দাওয়াত পৌছাতে মনস্থির করলেন । এই ভেবে তিনি বাবেলে নমরুদের রাজত্বের অন্তর্গত তার প্রিয় জনুস্থান 'ফান্দানে আরাম' নামক বিখ্যাত শহর থেকে হিজরত করার সংকল্প করলেন। যেমন, কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে__ (০১৮) ০১৬) ৮০৬০ ভা এ) ত৯১ ওঠ 493 “সে (হযরত ইবরাহিম আ.) বললো, “আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন ।” [সুরা আস- সাফফাত : আয়াত ৯৯] অর্থাৎ, এখন আমার এমন কোনো জনপদে হিজরত করে চলে যাওয়া উচিত যেখানে আল্লাহর হকের আওয়াজ সত্য-শ্রবণকারী কান দ্বারা শোনা হবে । আল্লাহর জমিন সংকীর্ণ নয়। যেখানেই হোক, আমার কাজ হলো আল্লাহর সত্যের পয়গাম পৌছে দেয়া । আল্লাহ তার দীনপ্রচারের সরঞ্জাম নিজেই জোগাড় করে দেবেন । কালদানি সম্প্রদায়ের দিকে হিজরত যাইহোক । হযরত ইবরাহিম আ. তীর পিতা আযার ও সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে ফোরাত নদীর পশ্চিম তীরের নিকটবর্তী এক জনপদে চলে গেলেন। এই জনপদের অধিবাসীরা কালদানি সম্প্রদায় নামে বিখ্যাত ছিলো । এখানে তিনি কিছুকাল অবস্থান করলেন। হযরত সারা রা. এবং হযরত লুত আ. তার সঙ্গে ছিলেন। কিছুকাল পরে এখান থেকে খারান বা হারানের দিকে যাত্রা করলেন। ওখানে গিয়ে হানিফি দীনের দাওয়াত দেয়া শুরু করলেন। কিন্তু এই সময়ের মধ্যে ইবরাহিম আ. বার বার ফএডাচ$,211090119.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।