টা “তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ” [সুরা আহযাব : আয়াত ২১] আয়াতটির কোনো অর্থ হয় না। কারণ এই উত্তম আদর্শ কুরআন মাজিদ বা তার আয়াত নয়; বরং সেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর বাণীসমূহ, কার্যাবলি ও অবস্থাসমূহই উত্তম আদর্শ। (যার অনুকরণে নিজের ধর্মীয় জীবন গড়ে তুলতে হবে ।) আর যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী, কার্য ও অবস্থাবলি ধর্মের অংশ বলে সাব্যস্ত হলো, তখন সেগুলোর সংরক্ষণের এমন উপকরণ ও ব্যবস্থা হওয়া আবশ্যক ছিলো, যাতে তা খাতিমুন্নাবিয়্যিনের উম্মতের জন্য পৃথিবীর শেষ দিন পর্যন্ত সুরক্ষিত নিয়মে পৌছতে পারে । এসব খাটি মণি-মুক্তার সঙ্গে যখনই কোনো ভেজাল মিশ্রিত হয়, তখনই তার ংরক্ষকগণ এবং শাস্ত্রবিশারদগণ তৎক্ষণাৎ দুধ ও পানিকে পৃথক করে খাটি থেকে মেকিকে বেছে নিতে পারেন। এই সংরক্ষণ-পদ্ধতির নামই রেওয়ায়েতে হাদিস এবং হাদিসের দোষ-ক্রটি যাচাই করা। এই শান্ত্রকেই বলা হয় হাদিসশাস্ত্র । এটাই সেই পবিত্র ও মহান খেদমত, যা কেবল নিজেদেরই নয়, বরং অপরদের থেকেও প্রশংসা অর্জন করেছে এবং এই খেদমতকে ইসলামের বিশেষ নিদর্শন বলে স্বীকার করে নেয়া হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সেসব বাণী ও কার্যাবলির রেওয়ায়েতের সংরক্ষণের ক্ষেত্রে খাটি ও মেকি যাচাই করার জন্য রাসুলের নবুওতের যুগ থেকে আজ পর্যন্ত যে-খেদমত হয়ে আসছে, তার গুরুত্ব এ-কথা থেকেই প্রকাশ পেতে পারে যে, হাদিস রেওয়ায়েত করার শান্ত্রটি প্রায় চৌদ্দ প্রকার বিষয় ও শাখাবিষয়ের মধ্যে বিভক্ত । সুতরাং, এটা একান্ত আবশ্যক যে, আমরা কোনো একটি রেওয়ায়েত বা রেওয়ায়েতের একটি বাক্যকে__যা তার শাব্দিক অর্থ ও বাহ্যিক বর্ণনায় আকিদা-সম্পর্কিত জরুরি বিষয়ে সন্দেহ সৃষ্টি করে___সহিহ, মাকবুল, মাশহুর এবং মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করার ওপর দলিল ও প্রমাণ প্রতিষ্ঠা না করি এবং সেটিকে হাদিস অবিশ্বাস বা অস্বীকার করার কারণ বানিয়ে কুরআন মাজিদকে এমন এক অভিনব-অপরিচিত গ্রন্থ না বানিয়ে দিই, যার ব্যাখ্যা করার জন্য কোনো নবীর বিশ্লেষণমূলক বাণীও নেই এবং ব্যাখ্যাস্বরূপ কার্যাবলিও নেই; বরং তা যেনো কোনো অনাবাদ ফ$স/চ$.211090119.0010)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।