Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্পর্কে অবশ্যই কৌশল অবলম্বন করবো ।”১৫ [সুরা আম্বিয়া : আয়াত ৫৭] এ-ব্যাপারটি অর্থাৎ জনসাধারণকে যাবতীয় দিক থেকে মূর্তিপূজার দোষ প্রকাশ করে তা থেকে বিরত রাখার চেষ্টা করলেন এবং সর্বপ্রকার নসিহত ও উপদেশের মাধ্যমে তাদেরকে এ-কথা বিশ্বাস করাতে পূর্ণশক্তি প্রয়োগ করলেন যে, এসব মুর্তি কোনো উপকারও করতে পারে এবং ক্ষতিও না। তোমাদের গণকেরা ও নেতারা এদের সম্পর্কে তোমাদের মনে অমূলক ভয় সৃষ্টি করে দিয়েছে যে যদি এদেরকে অবিশ্বাস করো, তবে এরা রাগান্বিত হয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে । কিন্তু এরা তো নিজেদের সামনে বিপদ উপস্থিত হলে সেটাও প্রতিহত করতে সক্ষম নয়, তাহলে এরা তোমাদের ক্ষতি করবে কীভাবে? কিন্ত আযার ও কওমের অন্তরসমূহে এর কোনো ক্রিয়াই হলো না। তারা তাদের দেবতাদের খোদায়ি শক্তি-সম্পর্কিত বিশ্বাস থেকে কোনোক্রমেই বিরত থাকলো না এবং হযরত ইবরাহিম আ.-এর আহ্বান ও উপদেশের প্রতি কর্ণপাত করতে কঠোরভাবে বারণ করে দিলো । তখন হযরত ইবরাহিম আ. ভাবলেন, এখন আমাকে হেদায়েত ও নসিহতের এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে জনসাধারণ নিজেদের চোখে দেখতে পায় যে, বাস্তবিকই তাদের দেবতাসমূহ কেবল কাঠ ও পাথরের মূর্তি ছাড়া কিছুই নয়; সেগুলো বোবাও, বধিরও, অন্ধও । আর তাদের অন্তরে এই ধারণা যেনো দৃঢ়মূল হয়ে যায় যে, এ-পর্যন্ত তাদের গণক (মোহন্ত) ও নেতারা দেবতাদের সম্পর্কে যা-কিছু বলতো, সম্পূর্ণই ভুল এবং ভিত্তিহীন আর ইবরাহিমের কথাই সত্য । তিনি ভাবলেন, যদি এমন কোনো ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমার সত্যপ্রচারের জন্য সহজ পন্থা আবিষ্কৃত হয়ে যাবে। এই ভেবে তিনি একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করলেন; কিন্তু সে-কথা কারো কাছে প্রকাশ করলেন না। পরিকল্পনামাফিক কাজটি তিনি এভাবে শুরু করলেন যে, কথাপ্রসঙ্গে তার সম্প্রদায়ের লোকদেরকে এ-কথা বলে ফেললেন, “আমি তোমাদের দেবতাদের সঙ্গে এক গোপন কৌশল অবলম্বন করবো ।” যেনো এই উপায়ে তাদেরকে এ-কথা জানিয়ে দেয়া উদ্দেশ্য ছিলো যে, যদি তোমাদের দেবতাদের মধ্যে কোনো ক্ষমতা থাকে, যেমন * হযরত ইবরাহিম আ. কথাগুলো স্বগত বলেছিলেন অথবা অতি ক্ষীণস্বরে বলেছিলেন। ফএস/%$.211090119.0010)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।