Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মি প্রতিপালকের জ্ঞানায়ত্ত, তবে কি তোমরা অনুধাবন করবে না? তোমরা যাকে আল্লাহর শরিক করো তাকে আমি কীভাবে ভয় করবো? অথচ তোমরা আল্লাহর শরিক করতে ভয় করো না, যে-বিষয়ে তিনি তোমাদের কোনো সনদ দেন নি। সুতরাং যদি তোমরা জানো তবে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিক হকদার ।” যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা+২ কলুষিত করে নি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারা সৎপথপ্রাপ্ত। আর ইহা আমার যুক্তি-প্রমাণ যা ইবরাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়; যাকে ইচ্ছা মর্ধাদায় আমি উন্নীত করি। নিশ্চয় তোমার প্রতিপালক প্রজ্ঞাময়; সর্বজ্ঞ ।' [সুরা আন'আম : আয়াত ৭৫-৮৩] আয়াতগুলোর তাফসিরে মীমাংসাকারী উক্তি এ-কথার ওপর সবারই একমত্য রয়েছে যে হযরত ইবরাহিম আ. কখনো গ্রহ-নক্ষত্রের পূজা করেন নি এবং তার গোটা জীবন শিরকরে অপবিভ্র স্পর্শ থেকে পবিভ্র। তারপরও সুরা আন“আমের উপরিউক্ত আয়ায়গুলোর তাফসিরে উলামায়ে কেরামের বিভিন্ন মত রয়েছে। এই আয়াতগুলোর সূচনায় যা-কিছু লেখা হয়েছে, তা সেই মতগুলোর মধ্যে অন্যতম মত অনুযায়ী লেখা হয়েছে । তার সারমর্ম এই যে, হযরত ইবরাহিম আ.-এর কথাগুলো ছিলো কওমের নক্ষত্রপূজার খণ্ডন সম্পর্কে এবং তাদেরকে নিরুত্তর করে দেয়ার জন্য । কেননা, দুটি দল যখন কোনো বিষয়ে মতভেদ করে থাকে, তখন সত্যকে প্রমাণিত করার জন্য বিতর্কসুলভ দলিল-প্রমাণের মধ্যে এক প্রকার দলিল এমনও আছে যেখানে নিজেদের দাবি প্রমাণে কেবল থিওরিসমূহই পেশ করা হয় না: বরং চাক্ষুষ দর্শনের এমন একটি পথ বেছে নেয়া হয় যাতে বিরুদ্ধ পক্ষ সেই দাবির মোকাবিলায় সম্পূর্ণ নিরুত্তর হয়ে যায় । তাদের জামনে প্রথম পক্ষের প্রমাণ খণ্ডনের সব পথ বন্ধ হয়ে যায়। এখন যদি বিরুদ্ধ পক্ষের মধ্যে হঠকারিতা না থাকে; বরং সত্যপথ অবলম্বনের স্পৃহা তাদের মধ্যে অবশিষ্ট থাকে, অর্থাৎ তাদের অন্তরে সত্যকে গ্রহণ করে নেয়ার সম্ভাবনা থাকে, তবে তারা তা কবুল করে নেয়। অন্যথায় বিনা-কারণেই তারা *২ এখানে জুলুমের অর্থ শিরক । যেমন লুকমান তীর পুত্রকে সম্বোধন করে বলেছেন, ৮৪৮ ৮৬) 4751 (নিশ্চয় শিরক করা বড় জুলুম ।___সুরা লুকমান) ফস চ$,211090119.00100

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।