আর যখন হযরত ইবরাহিম আ. তাদেরকে জোরে-শোরে জিজ্ঞেস কোনো উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বললো, আমরা এসব বিষয়ের তর্কবিতর্ক ও বিতপ্তায় লিপ্ত হতে চাই না। আমরা তো এটাই জানি যে আমাদের পিতৃপুরুষগণ এই-ই করে আসছেন। সুতরাং আমরাও তা-ই করছি। তখন হযরত ইবরাহিম আ. এক বিশেষ পদ্ধতিতে এক আল্লাহর অস্তিত্বের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করে বলতে লাগলেন, আমি তোমাদের এসব মূর্তিকে আমার দুশমন মনে করছি। অর্থাৎ তাদের থেকে নিভীক হয়ে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি। এরা যদি আমার কোনো ক্ষতি করতে সক্ষম হয়, তবে নিজেদের শখ মিটিয়ে ও আকাঙ্ক্ষা পূর্ণ করে নিক। অবশ্য আমি কেবল সেই সন্তাকে আমার মালিক মনে করছি, যিনি গোটা বিশ্বজগতের প্রতিপালক । তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সত্য ও সরল পথ প্রদর্শন করেছেন। তিনি আমাকে খাদ্য ও পানীয় দান করেন এবং রিযিক প্রদান করেন। আর যখন আমি রুগ্ণ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। তিনি আমার জীবন ও মৃত্যুর মালিক। আর আমি কোনো অপরাধ বা ভুল করে ফেললে তার দরবারে আশা রাখি যে দরবারে এই প্রার্থনা করছি যে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সঠিক মীমাংসার শক্তি দান করুন। আর আমাকে মুখের সত্যতা দান করুন। আর আমাকে জান্াতুন নাঈমের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন। উপদেশ ও নসিহতের ক্রিয়াশীল পদ্ধতি, যা হযরত ইবরাহিম আ. তার পিতা ও সম্প্রদায়ের সামনে পেশ করেছিলেন, সুরা শুআরায় বিস্ত রিতভাবে বর্ণিত হয়েছে__ 053 ৩৫৭ 45199 0 ১১১85 ৩ 4) 50 5৩ 0 ৮21 5 ৮65 93 16 0 37551126555 90 ১55 2 ৮6৮৮5 4১ ৩৪ ০ ৩৬ এ ৬3 0 ০4৬ 8 তপ ভত। 0 ৬এএা ও) 0৩ ১০ ৮৪৪ 05৯50 0 ১৯০ লে তি 3 0 5৪5 % ০০৮99 0 ৩2 এ ১ উট ৬৩ ত ৩৯ ৩০০ ১ 15 জপ ৩১84 ও ৬ ভন) ফএস/5$,211090119.0010)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।