Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

০০52৯) 59985 3৫ ৫ ১:58 152 “তারা (কুরআন ও ইসলাম অবিশ্বাসকারী লোক) এটাই কামনা করে যে (কতই না ভালো হতো) তারা যেমন কুফরি করেছে তোমরাও তেমন কুফরি করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও ।" [সুরা নিসা : আয়াত ৮৯] সুতরাং এসব অবিশ্বাসকারী কাফেরদের মোকাবিলায় মুসলমানদের সবসময় একটিমাত্র জবাব রয়েছে___ ৮৬১ ০৬৫ ০৮১ আর তা এ ৩) 5 2 এ 9১ 6৪৫4 (১।০৯৮ এ ০১৬০) “হে আমাদের প্রতিপালক, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্ত রকে সত্য লজ্ঘনপ্রবণ করো না (বক্রতার দিকে ঝুঁকিয়ে দিয়ো না) এবং তোমার কাছ থেকে আমাদেরকে করুণা দাও, নিশ্চয় তুমি মহাদাতা । [সুরা আলে ইমরান : আয়াত ৮] যাইহোক, কুরআন মাজিদের উপরিউক্ত আলোচ্য আয়াতটির অর্থ খুব পরিষ্কার ও স্পষ্ট এবং তার মধ্যে ও সুরা আনআম, সুরা নাহল ও সুরা ইবরাহিমের অনুরূপ সুরাগুলোতে হযরত ইবরাহিম আ.-এর আরবের নবী হওয়ার মধ্যে নিশ্চিতভাবে কোনো বিরোধ ও বৈপরীত্য নেই। এখানে বর্ণিত বিস্তারিত ব্যাখ্যা ও বিবরণ ছাড়াও সাধারণ মুফাস্সিরগণ এ-জাতীয় আয়াতগুলোর অর্থ এমন বর্ণনা করেছেন যে, এই সম্বোধন কেবল ওইসব লোকের সঙ্গে সংশিষ্ট যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবদ্দশায় বিদ্যমান ছিলো। তাদের অতীত পূর্বপুরুষ এবং আরবের অতীতকালের ইতিহাসের সঙ্গে এই সম্বোধনের কোনো সম্পর্ক নেই। কুরআন মাজিদে হযরত ইবরাহিম আ.-এর আলোচনা কুরআন মাজিদের হেদায়েত ও নসিহতের পয়গায় যেহেতু ইবরাহিমি ধর্মেরই পয়গাম, তাই কুরআন জায়গায় জায়গায় হযরত ইবরাহিম আ.- এর কথা উল্লেখ করেছে। আর পূর্বের আলোচনায় যেমন বলা হয়েছে যে হযরত ইবরাহিম আ.-এর উল্লেখ ও আলোচনা মন্কি ও মাদানি উভয় সুরাসমূহে রয়েছে। নিম্নবর্ণিত ছকটিতে সেসব সুরা ও আয়াত প্রকাশ করা হচ্ছে: ফস চ$.211090119.0010)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।