নতুন এক ইহুদি ধর্মের ভিত্তি স্থাপন করেন এবং তাকে মিল্লাতে ইবরাহিম বা ইবরাহিমি ধর্মে আখ্যায়িত করেন। প্রাচ্যবিদদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কারণ মক্কার জীবনে তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর সঙ্গে ইহুদিদের কোনো সম্পর্কই ছিলো না। তাই বিরোধিতা, একমত্য বা অনুকরণের প্রশ্বই ওঠে না। অবশ্য মদিনায় এসে তিনি মুশরিকদের চেয়ে ইহুদিদের প্রতি অধিক মনোযোগ প্রদান করেছিলেন। তা এ-জন্য করেছিলেন যে, ইহুদিরা ইসলামের আকিদার অনুরূপ হযরত মুসা আ.-এর ধর্মের অনুসারী ছিলো, যদিও তাতে বিকৃতি এবং পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছিলো, কিন্তু তারা মুশরিকদের বিপরীতে তাওহিদ ও একত্ববাদে বিশ্বাসী ছিলো। আর তাদের পরিবর্তিত কিতাবে পরিবর্তনের পরেও অনেক বাক্য এমন থেকে গিয়েছিলো যা রাসুল সান্াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়া এবং ও তার নবুওতের সাক্ষ্য ও প্রমাণ ছিলো। এসব বাণী থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষে ভবিষ্যদ্বাণী ও সুসং প্রতীয়মান হয়। তা ছাড়া অনেক বিধি-বিধান এমনও ছিলো যা বিশুদ্ধ অর্থেই ওহির পর্যায়তুক্ত এবং হযরত মুসা আ.-এর ধর্মের ভিত্তি ও বুনিয়াদ ছিলো। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণা করেছিলেন যে এরা মুশরিকদের তুলনায় তাড়াতাড়িই ইবরাহিমি ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে । কিন্ত্র রাসুল যখন তাদের সঙ্গে রাসুলের আচার-ব্যবহার সে-রকমই হয়ে গেলো, যে-রকম ছিলো মুশরিকদের সঙ্গে। অমুসলিম সবার ধর্মই এক অর্থাৎ ইসলাম ও মুসলমানদের বিরোধিতা__এই প্রতিপাদ্য অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সবাইকে একই পর্যায়ে রাখলেন। প্রিঙ্গার, স্লোগে এবং তাদের সমমতাবলম্বীরা এতটুকু পরিষ্কার কথা বুঝতেও অক্ষম অথবা ইচ্ছা করেই বুঝতে চান না যে, যেহেতু হযরত ইবরাহিম আ. ইসরাইল (ইয়াকুব) আ.-এর দাদা ছিলেন এবং ইহুদিরা তাদের ধর্মের সম্পর্ককে ইসরাইল আ.-এর প্রতি আরোপ করে এবং বনি ইসরাইল অর্থাৎ ইসরাইল আ.-এর বংশধর হওয়ার কারণে গর্ববোধ করে, সুতরাং তাদের এই উক্তি__হ্যরত ইবরাহিম আ.-ও ইহুদি ছিলেন_ কেমন হাস্যকর উক্তি! পৌন্রের ধর্ম সম্পর্কে কখনো কি এ- ফএড/%$.211 09011900100
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।