হযরত ইয়াকুব আ. হযরত ইসহাক আ.-এর পুত্র এবং হযরত ইবরাহিম আ.-এর পৌত্র আর ইবরাহিম আ.-এ ভাই বতুইলের দৌহিত্র । তার মায়ের নাম ছিলো রাফকাহ বা রাবকাহ। তিনি তার মায়ের অত্যন্ত ম্নেহের পাত্র ছিলেন। আর তার সহোদর ভাই ইসু হযরত ইসহাক আ.- এর অত্যন্ত গ্নেহভাজন ছিলেন৷ তাওরাতে বর্ণিত তাদের দুই ভাইয়ের পারস্পরিক মনোমালিন্যের ঘটনা ইতোপূর্বে উদ্ধৃত করা হয়েছে। হযরত ইয়াকুব আ. যখন তার মায়ের ইঙ্গিতে “ফাদ্দান আরামে চলে গেলেন। ওখানে তারা মামা লাবান তার থেকে এই প্রতিশ্রতি নিলেন যে, তিনি দশ বছর ওখানে থেকে বকরি চরাবেন। তাহলে লাবান সেই দেবেন। হযরত ইয়াকুব আ. সেই সময়সীমা পূর্ণ করলেন। তখন লাবান রাহিলের প্রতি প্রকাশ করলেন। লাবান ওজর পেশ করলেন যে, এখানকার প্রথা অনুসারে বড় কন্যার বিবাহের পূর্বে ছোট কন্যার বিয়ে হতে পারে না। সুতরাং তুমি এই সম্বন্ধই মঞ্জুর করো। আর এখানে আরো দশ বছর অবস্থান করে আমার খেদমত করতে থাকো । তাহলে রাহিলকেও তোমার সঙ্গে বিয়ে দেয়া যাবে। (সেকালে দুই সহোদর বোনকে একসঙ্গে বিবাহের মধ্যে একত্র করা শরিয়তে নিষিদ্ধ ছিলো না।) ইয়াকুব আ. সেই দশ বছর সময়সীমাও মামা খেদমতে কাটালেন এবং রাহিলকেও বিয়ে করলেন। তা ছাড়া লায়িয়ার খাদেমা যুলফা এবং রাহিলের খাদেমা বাহলাও ইয়াকুব আ.-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেলো। চার স্ত্রীর গর্ভ থেকেই তার সন্তান জনুগ্হণ করলো। বিনইয়ামিন ব্যতীত তার অন্যান্য সব সন্তানই মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ইয়াকুব আ. জন্মভূমিতে ফিরে আসার পর বিনইয়ামিন এখানে জন্মগ্রহণ করেন। মামা লাবান ইয়াকবুল আ.-কে বিশ বছর নিজের কাছে রাখার পর অনেক ধন-সম্পদ ও সাজ-সরজ্জাম এবং গৃহপালিত পশুর পাল প্রদান করে বিদায় করলেন । ইয়াকুব আ. পুনরায় তার পিতা-মাতার দারুল হিজরত ফিলিস্তিনে এসে অবস্থান করতে শুরু করলেন। ফএস/%$,211090119.0010)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।