যথার্থ বিশ্বাসের স্তর লাভ করার উদ্দেশ্যে কোনো ঈমান ও বিশ্বাসের মাসআলায়ও প্রশ্ন ও অন্বেষণ পথ অবলম্বন করে এবং অন্তরের তৃপ্তির প্রার্থী হয়, তবে এই জিজ্ঞাসা সন্দেহ ও কুফর নয়; বরং প্রকৃত ঈমান । হযরত ইবরাহিম আ. জবাবের ৬৪ ১:৭৮ 3549 'বরং আমার অন্তরের প্রশান্তির জন্য' বাক্যটির মাধ্যমে এই গুঢ়তত্ত পরিষ্কার হয়ে যায়। সাত, দস্তরখানের সম্প্রসারণ যদি লোক দেখানোর জন্য না হয় এবং স্বভাবগত চাহিদার প্রেক্ষিতে অতিথিসেবায় অন্তরের আনন্দ ও চিত্তের প্রশান্তি লাভ হয়, তবে দানশীল স্বভাবগুলোর মধ্যে এটি খুবই ফযিলতপর্ণ বলে গণ্য হয় এবং তা “হৃদয়ের বদান্যতা' বা “অন্তরের উদারতা" নামে অভিহিত হয়। এই মহাগুণটি হযরত ইবরাহিম আ.-এর আত্মার মৌলিক গুণে পরিণত হয়েছিলো এবং এটা ছিলো তার স্বভাবগত গুণ । অতিথি আপ্যায়ন, দস্ত রখানের সম্প্রসারণ এবং আগন্তগ অতিথিদেরকে সম্মান করা-_এ- জাতীয় গুণগুলো হযরত ইবরাহিম আ.-এর মধ্যে উচ্চস্তরের দৃষ্টান্ত'-এর সীমা পর্যস্ত পৌছেছিলো। কোনে কোনো কিতাবে হযরত ইবারহিম আ.-এর অতিথিপরায়ণতার বিবরণ প্রসঙ্গে একটি চমৎকার ঘটনার উল্লেখ করা হয়েছে। একবার অপেক্ষায় মাঠে দীড়িয়ে ছিলেন। কেননা, মেহমান ব্যতীত তার দস্ত রখানও বিছনো হতো না এবং তিনি আহারও গ্রহণ করতেন না। এ-সময় একজন অতি দুর্বল বৃদ্ধ লোককে সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেলো। লোকটির কোমর বাকা হয়ে গিয়েছিলো এবং সে লাঠির ওপর ভর করে অনেক কষ্টে পথ চলছিলো । হযরত ইবরাহিম আ. লোকাটির সামনে এগিয়ে গেলেন এবং তাকে আনন্দের সঙ্গে সাহায্য ঘরে নিয়ে এলেন। দস্তরখানা বিছানো হলো, খাদ্যদ্রব্য সাজানো হলো। আহারপর্ব শেষ হলে হযরত ইবরাহিম আ. বললেন, সেই একমাত্র প্রতিপালকের শোকর আদায় করো যিনি আমাদেরকে এসব নেয়ামত দান করেছেন। বৃদ্ধ লোকটি রাগান্বিত হয়ে বললো, তোমার একমাত্র প্রতিপালক কে ফএডাচ$.211090119.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।