হযরত লুত আলাইহিস সালাম ৬ ১৫৬ নিলেন এবং আল্লাহর আদেশ পালনে তার মানবসুলভ শক্তিতে যা-কিছু করার সাধ্য ছিলো তার সবকিছুই করলেন। এভাবে সাধারণ মানুষের জ্ঞান-বুদ্ধিকে হতভম্ব করে দেয়া বিশ্বস্ততা ও আন্লাহভক্তির প্রমাণ দিলেন। তিন. তৃতীয় কঠিন পরীক্ষা সে-সময়ে হয়েছিলো যখন তার পিতা, তার সম্প্রদায় ও তৎকালীন রাজা সবাই একমত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করলো যে, ইবরাহিম হয় তা সত্য প্রচার থেকে বিরত হোক, অন্যথায় তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ছাই-ভস্ম করে দেয়া হোক। তবে জালিমদের এই সিদ্ধান্ত ও এঁকমত্য কি ইবরাহিম আ.-এর কদমকে টলমল করে দিয়েছিলো? না, বরং তিনি দৃঢ় সংকল্পের পাহাড় হয়ে তার আগের স্থানেই অটল থাকলেন এবং প্রথম থেকেই যে-দৃঢ়তার সঙ্গে সত্যের পয়গাম ও হেদায়েতের বাণী শুনাচ্ছিলেন সেভাবেই শুনাতে থাকলেন। শক্ররা যা বলেছিলো, শেষ পর্যন্ত তারা তা করেই দেখলো এবং তাকে জুলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো । কিন্ত ইবরাহিম আ.-এর শান্তভাবের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য দেখা গেলো না। অবশ্য ইবরাহিম আ.-এর প্রতিপালক শক্রদের শক্রতা এবং তাদের সব ধরনের ষড়মন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। তাই জ্বলন্ত আগুনের শিখাসমূহ তার জন্য শীতল ও শান্তিময় হয়ে গিয়েছিলো ৷ এভাবে হযরত ইবরাহিম আ. তার মহাশক্তিশালী রক্ষকের ছায়াতলে থেকে আখেরাতে সৌভাগ্য ও কল্যাণ থাকলেন। ফলে তার সংসাহস এবং আল্লাহর প্রতি আহ্বান আগের চেয়ে আরো তীব্র হয়ে উঠলো । এসব কঠিন পরীক্ষা এবং সেগুলোতে দৃঢ়তার পরিচয় প্রদান ছাড়াও হযরত ইবরাহিম আ.-এর এই বিশেষত্ব ছিলো যে, তিনি শিরক ও তাওহিদের বিপরীতমুখী জীবনের জন্য এমন একটি পার্থক্য প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যা তারই মতো মহান মর্যাদার অধিকারী নবীর শানের উপযোগী ছিলো। অর্থাৎ তিনি প্রতিমাপূজা ও নক্ষত্রপূজার খণ্ডন ও অবমাননায় এবং তাদের নিন্দনীয়তা প্রকাশ করে এ-কথা বলেছিলেন__ ৮ ৪, 50) 11721285802 ৮ ১3 ১১৬১5701845: ৩৩ ০০৭। ক ০3৬ ০৮০৫3 ০০০ 98১ 5২৪ 5) ৪১ ৬! ফএস/চ$.211 09011900100
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।