Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত লুত আলাইহিস সালাম € ১৩৮ করছি।” দুনিয়াতে এমন কোনো খারাপ কাছ ছিলো না যা তারা করতো না এবং পৃথিবীতে এমন কোনো ভালো কাজ ছিলো না যা তাদের মধ্যে পাওয়া যেতো। যাবৎ দুনিয়ার অবাধ্য, নাফরমান, হীনস্বভাব ও মন্দ চরিত্রের সম্প্রদায়গুলোর অন্যান্য দোষ ও অশ্রীল কর্মকাণ্ড ছাড়াও লুত আ.-এর সম্প্রদায় একটি কলুষিত কুকর্ম আবিষ্কার করেছিলো । অর্থাৎ তারা নিজেদের কামরিপু চরিতার্থ করার জন্য স্ত্রীলোকদের পরিবর্তে শ্ুশ্রবিহীন বালকদের সঙ্গে মেলামেশা করতো । দুনিয়ার সম্প্রদায়গুলোর মধ্যে তখনো পর্যন্ত কোথাও ওই কুকর্মটির প্রচলন ছিলো না। এরাই সেই হতভাগ্য কওম যারা এই অপবিত্র কর্মটির আবিষ্কার করেছিলো । এই কুকর্মটি লেওয়াতাত (সমকামিতা) নামে কুখ্যাত। আর এর চেয়ে ভয়াবহ ইতরতা, নিকৃষ্টতা ও নির্লজ্জতা এই ছিলো যে, তারা নিজেদের এই অপকর্মকে দোষ মনে করতো না এবং প্রকাশ্যভাবে গর্বের সঙ্গে তা চরিতার্থ করতো । কুরআন মাজিদে তার বর্ণনা এসেছে__ ৮৫0 ০এ। ০ ০ ৬ ৪০ 5 2 এঠর্ম 9 0৩ ১55) (০919৬) ৪১৯০) ০5):5 65 ৮06 পপ] ০১১ 585 ০৬০ 5৮ “আর স্মরণ করুন লুতের ঘটনা ।) আমি লুতকেও পাঠিয়েছিলাম। সে তার সম্প্রদায়কে বলেছিলো, “তোমরা এমন (অশ্লীল) কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করে নি। তোমরা তো কামতৃপ্তির জন্য (কামরিপু চরিতার্থ করার জন্য) নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো, (সুনিশ্চিত কথা যে,) তোমরা তো সীমালজ্ঘনকারী সম্প্রদায় | [সুরা আ'রাফ : আয়াত ৮০-৮১] আবদুল ওয়াহ্হাব নাজ্জার বলেন, আমি একটি হিকু সাহিত্যপুস্তকে তাদের কিছু অপকর্মের অবস্থা পাঠ করেছি। তার সারমর্ম হলো : সাদুমবাসীদের এই অভ্যাস ছিলো যে তারা বহিরাগত ব্যবসায়ী ও বণিকদের পণ্যদ্রব্কে এক নতুন ও অভিনব পন্থায় লুণ্ঠন করে নিয়ে যেতো। তাদের পদ্ধতি ছিলো এই : বিদেশ থেকে কোনো বণিক সাদুমে এসে যাত্রাবিরতি করলে তার মালামাল দেখার বাহানায় প্রত্যেক ব্যক্তি অল্প অল্প পরিমাণ হাতে উঠিয়ে নিতো এবং উঠিয়ে নিয়েই চলে যেতো । নিরীহ বণিক বেচারা অস্থির ও উদ্দিগ্র হয়ে বসে থাকতো । সে যদি তার পণ্যদ্রব্য বিনষ্ট হওয়ার অভিযোগ করতো এবং কান্নাকাটি শুরু করতো ফস চ$.211090119.0010)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।