Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“কেনো করবো না, তবে এটা কেবল আমার চিত্তের প্রশান্তির জন্য (আমি কেবল আত্মার তৃপ্তি চাই)।” তিনি বললেন, “তবে চারটি পাখি নাও এবং তাদেরকে তোমার বশীভূত করে নাও । তারপর তাদের এক- এক অংশ এক-এক পাহাড়ে রেখে দাও । এরপর তাদেরকে ডাক দাও, তারা দ্রুতগতিতে (দৌড়ে) তোমার কাছে আসবে । জেনে রাখো যে, নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।”" [সুরা বাকারা : আয়াত ২৬০] প্রাথমিক যুগের উলামায়ে কেরাম থেকে এই আয়াতের তাফসির এমনই বর্ণিত হয়েছে। হাদিস শরিফের কোনো কোনো রেওয়ায়েতও এই তাফসিরেরই সমর্থন করছে। সুতরাং যারা এ-বিষয়টির অসাধারণত্ের প্রতি লক্ষ করে এই আয়াতগুলো নানা ধরনের ব্যাখ্যা করে অনর্থক উক্তিসমূহ বর্ণনা করেছেন সেগুলো দৃষ্টিপাত করার যোগ্য নয়। আমি ইতোপূর্বে বলেছি যে, প্রত্যেক ক্ষেত্রে বিচিত্র ও বিস্ময়কর কাহিনি রচনায় দুর্বল রেওয়ায়েতসমূহের ওপর নির্ভর করে ভিত্তিহীন কথায় বিশ্বাস করা যেমন ভুল পথ, তেমনি এটাও বিভ্রান্তিকর পথ যে, আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে যেসব মুজিযার কথা কুরআন মাজিদের স্পষ্ট ইবারত সহিহ হাদিসের বর্ণনার মাধ্যমে জানা যায় সেগুলোকেও শুধু এইজন্য অবিশ্বাস করা হয় বা মনগড়া ভুল ব্যাখ্যা প্রদান করা হয়, যাতে জ্ঞান ও দর্শনের দাবিদার বস্তবাদীরা আমাদের দৃঢ় বিশ্বাস ও জ্ঞানের প্রতি বিদ্রুপ করবে এবং তা নিয়ে উপহাস করবে। বনি কাতুরা হযরত ইবরাহিম আলাইহিস সালাম হযরত সারা রা. ও হযরত হাজেরা রা. ছাড়াও আরো একটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর নাম ছিলো কাতুরা। তার গর্ভ থেকে হযরত ইবরাহিম আ.-এর ছয় পুত্র জন্মগ্রহণ করেছিলো । তাওরাতে বলা হয়েছে__ “আর ইবরাহিম (আলাইহিস সালাম) আরো এক নারীকে বিয়ে করেছিলেন। তার নাম ছিলো কাতুরা। তার গর্ভ থেকে যামরান, ইয়াকসান, মাদ্রান, মাদয়ান, ইয়াশবাক ও শাওহা জন্মথহণ করেন। ইয়াকসানের রসে দুই পুত্র সাবা ও দুওয়ান জনুগ্রহণ করেন। আর আসুরি, লাতুসি ও লুওয়াই তাদের সন্তান ছিলো । আর মাদয়ানের সন্তান ফ$স/চ$.211090119.0010)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।