হযরত ইসমাইল আলাইহিস সালাম গু ১১২ কারণ এই যে, হযরত ইসমাইল আ.-এর বয়স যখন তেরো বছর, তখন হযরত ইসহাক আ. জন্মগ্রহণ করেন। এ থেকে কি এ-কথা পরিষ্কার বুঝা যায় না যে, “যবিহ' বা “কুরবানির পাত্র' হওয়া সন্তানটিকে বনি ইসরাইলের সঙ্গে সংশ্রিষ্ট করার জন্য এটা লোভাত্মক অযৌক্তিকতা, যা ইহুদি জাতিকে এই পরিবর্তনের প্রতি উৎসাহিত করেছে যে, তারা ওই বাক্যে “একমাত্র পুত্র'-এর সঙ্গে ইসহাক আ.-এর নামটি অযথা যোগ করে দিয়েছে? সুতরাং এই সংযোজন তাওরাতের বর্ণনাসমূহেরও বিরোধী এবং কুরআন মাজিদের বর্ণনারও বিরোধী । এবং তা নিশ্চিতভাবে প্রকৃত ঘটনা ও প্রকৃত সত্যেরও বিপরীত । যাইহোক । এতে কোনো সন্দেহ নেই যে “আল্লাহর উদ্দেশে কুরবানির পাত্র' হওয়ার মহান মর্যাদা হযরত ইসমাইল আ.-এর জন্যই নির্ধারিত ছিলো । (৬৯৮1 5)৯৯) ৮৬৭। 0:4। ১১4) 50415225401 ০: ৩৪১ “তা আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল ।" [সুরা জুমআ : আয়াত ৪] অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হলো ইসলামের কতিপয় আলেমকেও এই ভ্রমে আক্রান্ত দেখা যাচ্ছে যে ইসমাইল আ. কুরবানির পাত্র ছিলেন না ইসহাক আ. কুরবানির পাত্র ছিলেন। এ-প্রসঙ্গে তারা যেসব প্রমাণ পেশ করছেন, আফসোস, ওইসব প্রমাণের ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে একমত হতে পারছি না। কেননা, তাদের প্রমাণগুলোর ভিত্তি ও বুনিয়াদ কেবল কল্পনা ও ধারণার ওপর স্থাপিত; কোনো দৃঢ় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত নয়। যেমন : তাদের একটি বড় প্রমাণ এই যে, সুরা আস-সাফফাতের উপরিউক্ত আয়াতসমূহ থেকে প্রথম আয়াত ৮ 245 44728 “সুতরাং আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম ।'-এর মধ্যে কোনো নাম উল্লেখ করা হয় নি এবং তার পরের আয়াতগুলোতে সেই ধৈর্যশীল পুত্রের কুরবানি সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে 3৬৮ ৫5) 'আমি তাকে ইসহাকের (জন্মের) সুসংবাদ দিয়েছিলাম ।" তাহলে কি সেই ৯4৮ ৫ বা স্থিরবুদ্ধি পুত্রও এই ইসহাক নয়? কিন্ত আপনি নিজেই অনুমান করুন এটা কত বড় ভুল প্রমাণ। প্রথমত, এই আয়াতগুলোর ফস চ$.211090119.0010)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।