(৮৯৮1 5১১০) 0৩৮) ০৪৬৭ চা এত ও ০) ভব] এ এ “সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন ।” [সুরা ইবরাহিম : আয়াত ৩৯] এই আয়াতও সাক্ষ্য দিচ্ছে যে, সুরা আস-সাফফাতের আয়াতে যে- পুত্রের সুসংবাদ প্রদান করা হয়েছে তার উদ্দেশ্য হযরত ইসমাইল আ.। খতনা হযরত ইবরাহিম আ.-এর বয়স যখন নিরানব্বই বছর তখন হযরত ইসমাইল আ.-এর বয়স হলো তেরো বছর। তখন আল্লাহপাকের নির্দেশ এলো : খনা করো। এই আদেশ পালনে প্রথমে ইবরাহিম আ. নিজের খতনা করলেন। এরপর তিনি হযরত ইসমাইল আ., পরিবারের সব সদস্যের এবং গোলামদের খওনা করালেন। “তখন ইবরাহিম নিজের পুত্র ইসমাইলের এবং গৃহবাসী সবার এবং দাসদের অর্থাৎ ইবরাহিমের ঘরের সদস্যদের মধ্যে যত পুরুষ ছিলো, সে-দিনই সকলের খতনা করালেন। যেভাবে আল্লাহপাক তাকে নির্দেশ দিয়েছিলেন। যখন ইবরাহিম আ.-এর খতনা করা হয়েছিলো তখন তার বয়স ছিলো নিরানব্বই বছর । আর যখন তার পুত্রের (ইসমাইলের) খতনা করা হলো তখন তার বয়স ছিলো তেরো বছর ।”৩৮ এই খতনাই ইবরাহিমি ধর্মের প্রতীক এবং সুন্নাতে ইবরাহিম নামে অভিহিত। জবহে আযিম বা কুরবানি সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ তাআলার মুআমালা যেমন হয়, আল্লাহপাকের দরবারে সান্রিধ্যপ্রাপ্ত মহাপুরুষদের সঙ্গে তার মুআমালা তেমন হয় না। তাদেরকে পরীক্ষা এবং বিপদাপদের কঠিন থেকে কঠিনতম ধাপসমূহ অতিক্রম করতে হয়। আর প্রতিটি পদক্ষেপে আল্লাহর জন্য জান সোপর্দ করে দেয়া, আত্মসমর্পণ করা এবং আল্লাহর আদেশের প্রতি সম্মতি ও সন্তষ্টির পরিচয় দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আম্দিয়ায়ে কেরাম আলাইহিমুস * তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৭, আয়াত ২৩-২৫। ফএড/চ$,211090119.0010)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।