Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

করেন__হহে আমার সম্প্রদায়, হয় আমার প্রচারিত আল্লাহর বিধানাবলির সামনে মস্তক অবনত কর অথবা আল্লাহর প্রেরিত আযাব গ্রহণ করো। এভাবে মুমিনগণ সেই শাস্তির আক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। যাইহোক, মুফাস্সিরগণ যে-সাবধানতা অবলঘনের জন্য মনগড়া ইসরাইলি রেওয়ায়েতের ভাণ্ডার থেকে সহযোগিতা গ্রহণ করতে চাইছেন তা সম্পূর্ণ অপ্রয়োজনীয় । মোটকথা, হযরত নুহ আ.-এর প্রাবনে স্ত্রী-পুরুষ, যুবক-বৃদ্ধ, বালক- বালিকা সবাই ধ্বংসক্রিয়ার শিকার হয়ে গেলো। আর কুফরি জগতের সেই অংশটুকু সম্পূর্ণরূপেই ধ্বংস করে দেয়া হলো। এখন এই বিষয়টি আল্লাহ তাআলার হাতে ন্যস্ত থাকলো যে যেসব জ্ঞানবুদ্ধিসম্পন্ন বয়স্ক মানুষ নাফরমানি করেছিলো, এই শাস্তিই তাদের জন্য চিরকালীন শাস্তিরূপে স্থায়ী হবে। আর যারা নিষ্পাপ ও অবোধ ছিলো তারা পরকালের শাস্তির থেকে নিরাপদ ও সুরক্ষিত থাকবে । চার. প্রাবনের পর হযরত নুহ আ.-এর নৌকা কোন জায়গায় থামলো? তাওরাতে সেই স্থানটির নামা আরারাত (এরারুট) বলা হয়েছে। হযরত নুহ আ.-এর দাওয়াত ও তাবলিগের কার্যাবলি সেই এলাকার সঙ্গেই সংশ্রিষ্ট ছিলো যা দজলা ও ফোরাত নদী দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই নদী দুটি আরমেনিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং পৃথক পৃথকভাবে প্রবাহিত হয়ে ইরাকের নিয়াঞ্চলে এসে পরস্পর হয়েছে। তারপর পারস্য উপসাগরে গিয়ে সমুদ্রে পতিত হয়েছে। আরমেনিয়ার এই পাহাড়টি আরারাত অঞ্চলে অবস্থিত। এ-কারণেই তাওরাতে একে আরারাত পাহাড় বলা হয়েছে। কিন্তু কুরআন মাজিদে ফস চ$.21100119.0010)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।