Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তাআলার মনোনীত নবী ও রাসুল যখন মানুষের চরিত্র সংশোধন ও ধর্মের পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়ে থাকেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ যাবতীয় দোষ-ক্রটি থেকে তাকে পবিত্র ও নিষ্পাপ রাখা হয়, যাতে কেউই তার বংশমর্যাদা, আখলাক ও শিষ্টাচার এবং সামজিক আচরণের ধুত বের করতে না পারে। তাহলে এটা কী করে সম্ভব হতে পারে যে আল্লাহর ওহি এবং আল্লাহর সঙ্গে কথোপকথনের দাবিদার একজন নবীর ঘরে অবাধে চারিত্রিক অপরাধ সংঘটিত হতে থাকে এবং নবীকে অনবহিত ও উদাসীন অবস্থায় ছেড়ে দেয়া হয়। আমাদের সামনে হযরত আয়েশা সিদ্দিকা রা.-এর ঘটনাটি এ-পথের দিশারীরূপে বিদ্যমান। অঘটনঘটনপটিয়সী এবং প্রমাণবিহীন কথা বর্ণনাকারীগণ কত কিছুই না করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কর্ণ মুবারকও তা শুনেছে। দুর্ভাগ্যবান হওয়ার জন্য এবং সৌভাগ্যবান হওয়ার জন্য পরিষ্কার সুযোগও কয়েকদিন পাওয়া গেছে। কিন্তু অবশেষে আল্লাহ তাআলার ওহি বিষয়টিকে এমনভাবে পরিষ্কার করে দিলো যে দুধের জায়গায় দুধ আর পানির জায়গায় পানিই থেকে গেলো। এটার সম্ভাবনা রয়েছে যে (নাউযুবিল্লাহ) রাসুল ও নবীর স্ত্রীর মাধ্যমে ব্যভিচার সংঘটিত হয়। কারণ, নবীর মতো তার স্ত্রীকেও নিষ্পাপ হতে হবে এমন শর্ত নেই। কিন্তু এটা অসম্ভব যে এ-ধরনের কাজ করার পর সে নবীর শ্ত্রীই থাকে এবং আল্লাহর ওহি নবীকে তার সেই স্ত্রীর চরিত্রহানতা সম্পর্কে অজ্ঞ ও উদাসীন রাখে। কুফরি নিঃসন্দেহে সবচেয়ে বড় অপরাধ ও গুনাহের কাজ। কিন্ত তা সামাজিক ও ঢারিত্রিক আলোচনা-বিবেচনায় চরিত্রহীনতা ও অশ্লীলতা নয় বরং এটি একটি বিশ্বাস যাকে অপবিশ্বাস বলা যেতে পারে। এ- কারণে কোনো কোনো ক্ষেত্রে ইসলামের কল্যাণসাধন ও সুবিধার জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পূর্বের কিছু বিধান বহাল ছিলো; এমনকি স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ড্/ড7.2117)001109.001)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।