মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে তার পক্ষে পুত্রের বাৎসল্যের আতিশয্যে এতবেশি অস্থির ও উদ্দিগ্ন হয়ে পড়া উচিত নয় যে ওহির অপেক্ষা না করে নিজেই কেয়াস ও অনুমানের ভিত্তিতে পরিণাম পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বসে। অথচ সে জানে যে মুক্তি ও নাজাতের প্রতিশ্রতি কেবল মুমিনদের জন্য নির্দি্ট। আর কিনআন কাফেরদের সঙ্গে কাফেরই থাকবে। নিঃসন্দেহে তোমার এই কিয়াস ও অনুমানের ভিত্তি এ-ধরনের আবেদন নবী ও রাসুলের পদের জন্য শোভনীয় নয় এবং তাদের মর্যাদার উপযোগীও নয়। যেনো হযরত নূহ আ.-কে আল্লাহ তাআলার এভাবে সম্বোধন করা মূলত ধমক ও তিরস্কার ছিলো না; বরং বাস্তবতা পর্যবেক্ষণের প্রতি আহ্বান ছিলো। যা শোনামাত্রই তিনি নিজের মনুষ্যত্ব ও অনুগত বান্দা হওয়ার স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয়তা, নিরাপত্তা ও বরকত লাভ করে আনন্দিত ও সফলকাম হলেন। সুতরাং এতে পাপের প্রশ্ন ছিলো না এবং তা নবী ও রাসুলের নিষ্পাপ হওয়ার বিরোধীও ছিলো না। এ-কারণে আল্লাহপাক এটাকে “অজ্ঞতা শব্দে প্রকাশ করেছেন। পাপ বা অবাধ্যতা শব্দ ব্যবহার করেন নি। যাইহোক, হযরত নুহ আ.-এর সামনে এই সত্য উদ্ভাসিত হয়ে পড়লো যে আল্লাহ তাআলার নাজাতের প্রতিশ্রুতি বংশ বা পরিবারের ভিত্তিতে ছিলো না; বরং আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে ছিলো। এ-কারণেই তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করার রোখ পরিবর্তন করে কিনআনকে সম্বোধন করলেন এবং নবুওতের কর্তব্য সম্পন্ন করার উদ্দেশ্যে কামনা করলেন__ কিনাআনও যেনো মুমিন হয়ে আল্লাহর নাজাতের অংশীদার হয়। কিন্ত সেই দুর্ভাগা কিনআন জবাব দিলো__ ড্/ড7.2117)001109.001
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।